1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
জনগণকে সহজে ভূমিসেবা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে-প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান এয়ার ইন্ডিয়া বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও সংখ্যা হ্রাসের ঘোষণা সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগিয়ে যেতে পারি-শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মে মাসের প্রথম ৯ দিনে দেশে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন মধ্যপ্রাচ্যে রাজধানীসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

৪৬তম বিজ্ঞান মেলা উদ্ভোধন

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮৫ বার পড়া হয়েছে

জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগান কে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

গেলো  বুধবার( ৫ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ চত্বরে সকালে বিজ্ঞান মেলার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক।   এ সময় মামনুন আহমেদ অনীক বলেন, শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান মেলা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ তৈরি করে তা মেলায় উপস্থাপন করেন।এতে তাদের মেধার বিকাশ ঘটে থাকে। এটা দেখে অন্য শিক্ষার্থীরাও বিভিন্ন ধরনের হাতের তৈরি কাজ নিয়ে বিজ্ঞান মেলায় অংশ গ্রহণ করবে। মেলার তত্ত্বাবধানে ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং পৃষ্ঠপোষকতায় ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা তাদের তৈরি ২৭টি স্টলে বিদ্যুৎ, জ্বালানি, পানির অপচয় রোধের যন্ত্রাংশ প্রদর্শন করেন।  এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, উপজেলা কৃষি অফিসার মো. আরিফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, প্রকৌশলী মাহবুবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট