1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছেলে আব্রাম খান জয়। অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও এক গ্লাস পানিতে ভেজানো চিয়া সিড আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি স্যোশাল মিডিয়ায় নিয়মিতই সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-নির্বাচন কমিশনার (ইসি) প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ গুগলের এআই মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং

এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ 

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৯৪৭ বার পড়া হয়েছে

সুবিধা বঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ঈদ উপহার বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক ঠাকুরগাঁও শাখা।  মঙ্গলবার দুপুরে পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকায় দারুল উলুম ফয়জে আম কওমী মাদ্রাসায় আই এফ আই সি ব্যাংকের আয়োজনে ৫০ জন মাদ্রাসার এতিম ও দুস্থ ছাত্রদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আই এফ আইসি ব্যাংকের ঠাকুরগাঁও শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ও মাদ্রাসার সভাপতি মোদাচ্ছের হোসেন, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, প্রতিষ্ঠানটি সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলীসহ অন্যান্যরা। ব্যাংকের ম্যানেজার জানান দেশ ব্যাপী সকল জেলা সমূহে পবিত্র রমজান মাস ব্যাপী এই কর্মসূচী পালন করছে আইএফআইসি ব্যাংক।

সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে তারা। সেখানে মাদ্রাসার শিশুরা বলেন এবার তারা প্রথমবারের মতো এরকম একটি ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ঈদ উপহার পেলেন যেটা তারা সব সময় মনে রাখবেন।  সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিরা শিশুদের হাতে উপহার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট