1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অমিতাভ বচ্চনের বাসভবন জলসা ও বেশ কিছু স্কুলে বোমা হামলার হুমকি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার স্বাভাবিক হয়েছে ঢাকা-উত্তরবঙ্গ রুটের ট্রেন চলাচল কাজের জন্য আলাদা ভিসা প্রয়োজন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গাড়িবহরের পেছনের পাঁচটি যানবাহন একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। আদালতের হস্তক্ষেপে অবশেষে বৃদ্ধা মায়ের ভরণপোষণের অঙ্গীকার বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছেলে আব্রাম খান জয়। অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও

পদত্যাগ করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ফাতিমা তাসনিম

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৮৫৫ বার পড়া হয়েছে

  পদত্যাগ করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ফাতিমা তাসনিম ।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) পদত্যাগপত্র নিজেই ফেসবুকে পোস্ট করেছেন ফাতিমা তাসনিম।গণঅধিকার পরিষদ ছাড়লেও রাজনীতি ছাড়ছেন না ফাতিমা তাসনিম। নতুন দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।

গত ১৩ এপ্রিল তিনি পদত্যাগপত্রটি দপ্তর সম্পাদকের মাধ্যমে গণঅধিকার পরিষদের সভাপতি বরাবর পাঠান। ওই পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমি ফাতিমা তাসনিম গণঅধিকার পরিষদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আগামী ১৭ এপ্রিল ঢাকার বনানীর শেরাটন হোটেলে সকাল ১০টায় আমি নিজেই একটি দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। বিশেষ করে নারীর ক্ষমতায়ন এবং মানুষের অধিকার যেন আপামর জনগণ প্রত্যেকের কাছে যেন পৌঁছে দিতে পারি এটিই হবে আমার নতুন রাজনৈতিক দলের প্রত্যয়, আমাদের মিশন ও ভিশন।’

এদিকে রাজনৈতিক মহলে গুঞ্জন আছে, ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন নতুন দল নিয়ে আসছেন। আর এই নতুন রাজনৈতিক দলে সদস্য সচিব হতে যাচ্ছেন ফাতিমা তাসনিম।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে নতুন দলের নাম জানা না গেলেও অনুষ্ঠানে যোগদানের জন্য রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট