1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা কমছে মার্কিন অস্ত্রের মজুত ঠাকুরগাঁওয়ে আদিবাসী দিবস পালন খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট যুদ্ধের কারণে আমেরিকানদের প্রাণহানি ঘটেছে

ধামরাইয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৪টি ভেকু জব্দ

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৬৯৫ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা এলাকায় প্রায় ১৫একর জায়গায় জোরপূর্বক ভেকু দিয়ে তিনফসলি জমির মাটিকেটে ইটভাটায় বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে মাটিকাটার যন্ত্র ৪টি ভেকু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৮এপ্রিল) বিকেলে অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামনুন আহমেদ অনীক। অভিযানে ঘটনাস্থল থেকে ৪টি এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়। এই সময় প্রশাসনের উপস্থিতি দেখে মাটিকাটার লোকজন দৌড়িয়ে পালিয়ে যায়। উপজেলা প্রশাসন জানায়, নান্নার ইউনিয়নের চাউনা এলাকার কৃষকের ১৫একর জায়গা থেকে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে এমন অভিযোগে আজ বিকেল বেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ঘটনাস্থল হতে ৪টি এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়।

তবে প্রশাসনের লোকের টের পেয়ে অভিযুক্তরা দৌড়িয়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত অপরাধীদের কার নাম পরিচয় পাওয়া যায়নি। এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামনুন আহমেদ অনীক জানান, ফসলি জমির মাটি কাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ভেকু জব্দ করা হয়েছে। যারা ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটেছে তাদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষি জমির মাটি রক্ষার্থে উপজেলা প্রশাসন সব সময় সোচ্চার রয়েছে। অভিযুক্তদের অচিরেই আইনের আওতায় আনা হবে। কৃষি জমির মাটি রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট