1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাঠে ফিরেই মেসির গোল ৬ বিষয়ের অনার্স কোর্স বাতিল করা হচ্ছে জনগণকে সহজে ভূমিসেবা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে-প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান এয়ার ইন্ডিয়া বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও সংখ্যা হ্রাসের ঘোষণা সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগিয়ে যেতে পারি-শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মে মাসের প্রথম ৯ দিনে দেশে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ

আগুনে পুড়ে ছাই তিন গরু, নিঃস্ব ভ্যানচালক

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৬৮০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়ায় আগুনে পুড়ে এক ভ্যানচালকের তিনটি ষাঁড় গরুসহ গোয়াল ঘর ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ভ্যানচালক প্রান কৃষ্ণ।

বুধবার (২২ অক্টোবর ) বেলা দুপুর সাড়ে ১২ টায় গড়েয়া ইউনিয়নে গুঞ্জরগড় মন্দির পাড়া গ্রামের ভ্যানচালক প্রান কৃষ্ণের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিনের বেলা হঠাৎ করেই প্রান কৃষ্ণের বাড়িতে গরুর গোয়াল ঘরে আগুন জ্বলে ওঠে।

এতে মুহূর্তে তা সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আধা ঘণ্টার চেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে গোয়াল ঘরে থাকা ৫টি ষাঁড় গরুর মধ্যে ৩ গরু পুড়ে মারা যায়। এছাড়া অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। এতে সর্বত্র হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভ্যানচালক ।

ক্ষতিগ্রস্ত ভ্যানচালক প্রান কৃষ্ণ জানান, ভ্যান চালিয়ে অনেক কষ্টে গরু ৬ টি আমি আর আমার ছেলে উত্তম মিলে লালন-পালন করেছি,এর মধ্যে ৩ টি গরু মারা গেছে বলে কান্নায় ভেঙ্গে পড়েন। মারা যাওয়া তিনটি গরু প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা দামে বিক্রি হতো। আজকে আগুনে আমার একমাত্র অবলম্বন ৩টি গরু মারা গেছে। আমি কি করে চলবো এখন।

তিনি জনপ্রতিনিধিসহ প্রশাসনের সহায়তা কামনা করেছেন। গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন রেনু, বলেন, আমি আগুনের খবর শুনে ঘটনা স্থলে গিয়ে দেখি, ভ্যানচালকের ৩ টি গরু পুড়ে ছাই হয়ে গেছে, আমি আমাদের ইউনিয়ন পরিষদের মধ্যে সহযোগিতার চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট