1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছেলে আব্রাম খান জয়। অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও এক গ্লাস পানিতে ভেজানো চিয়া সিড আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি স্যোশাল মিডিয়ায় নিয়মিতই সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-নির্বাচন কমিশনার (ইসি) প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ গুগলের এআই মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথমবারের মতো পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন

ঢাকা
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৯৪ বার পড়া হয়েছে

বলিউডের জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথমবারের মতো পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় তাদের সন্তান ,খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি।

মা ও নবজাতক দুজনেই সুস্থ থাকলেও ক্যাটরিনাকে এখনই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না তবে চিকিৎসকরা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা ২৩ মিনিটে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে সন্তানের জন্ম দেন ক্যাটরিনা।

হাসপাতাল কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, মা ও সন্তান দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। সাধারণত একদিনের মধ্যেই ছাড়পত্র দেওয়া হলেও, চিকিৎসকের পরামর্শে ক্যাটরিনাকে আরও কিছুদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হচ্ছে

জীবনের নতুন অধ্যায় শুরু করায় বলিউডজুড়ে শুভেচ্ছার বন্যা বইছে। কারিনা কাপুর খান দম্পতিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘ক্যাট, বয় মাম্মা ক্লাবে তোমাকে স্বাগত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট