1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্যখাতের মান অনেক উন্নত, অনেক ভালো-স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার অমিতাভ বচ্চনের বাসভবন জলসা ও বেশ কিছু স্কুলে বোমা হামলার হুমকি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার স্বাভাবিক হয়েছে ঢাকা-উত্তরবঙ্গ রুটের ট্রেন চলাচল কাজের জন্য আলাদা ভিসা প্রয়োজন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গাড়িবহরের পেছনের পাঁচটি যানবাহন একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। আদালতের হস্তক্ষেপে অবশেষে বৃদ্ধা মায়ের ভরণপোষণের অঙ্গীকার

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হতে পারে-জাতীয় রাজস্ব বোর্ড

ঢাকা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮৯৭ বার পড়া হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা যায় চলতি করবর্ষে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হতে পারে।
আইনজীবী, ব্যবসায়ী ও পেশাজীবীদের পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন করা হয়। এতে সাড়াও দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই মধ্যে রাজস্ব আদায়ের ধস নেমেছে।

এনবিআর ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ৯০ হাজার ৮২৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা এযাবৎকালের যেকোনো অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় সর্বোচ্চ রেকর্ড রাজস্ব আদায়। বিগত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৭৫ হাজার ৫৫৪ কোটি টাকা, সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ১৫ হাজার ২৭০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে, যার প্রবৃদ্ধি হার ২০ দশমিক ২১ শতাংশ। এনবিআরের তথ্য অনুযায়ী এই প্রান্তিকে আয়কর ও ভ্রমণ কর, স্থানীয় পর্যায়ের মূসক খাত এবং আমদানি ও রপ্তানি খাতের প্রত্যেকটিতে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে

এনবিআরের তথ্য বলছে, স্থানীয় পর্যায়ের মূসক খাত থেকে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে সবচেয়ে বেশি ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। বিগত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের তুলনায় এই খাতে আদায়ের প্রবৃদ্ধি হার ২৯ দশমিক ৭৪ শতাংশ। এ ছাড়া আয়কর ও ভ্রমণ কর খাতে রাজস্ব আদায় হয়েছে ২৮ হাজার ৪৭৮ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের আদায় ২৪ হাজার ৮০ কোটি টাকার চেয়ে ১৮ দশমিক ২৬ শতাংশ বেশি। অন্যদিকে আমদানি ও রপ্তানি খাতে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ২৭ হাজার ৫২৮ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৭৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। বিগত অর্থবছরগুলোতে প্রথম তিন মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২০২৩-২৪ অর্থবছরে ৭৬ হাজার ৬৮ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ৬৮ হাজার ৬৩৫ কোটি টাকা।

নিয়ম অনুযায়ী প্রতিবছরের ৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। এরপর রিটার্ন জমা দিলে একজন করদাতাকে গুনতে হয় জরিমানা। সেই সঙ্গে বিনিয়োগের রেয়াতের সুবিধাও পান না। কম হারে কর দেওয়ার সুযোগও থাকে না। করমুক্ত আয়ের সুবিধাও হারাতে হয়। কর অব্যাহতিপ্রাপ্ত আয়ও করযোগ্য বলে বিবেচিত হয়।

এনবিআরের তথ্য বলছে, গত রবিবার পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন ১৪ লাখ ৮৫ হাজার ৪২১ জন করদাতা। তবে দেশে এই মুহূর্তে নিবন্ধিত করদাতা আছেন ১ কোটি ২৩ লাখ। গত বছর মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ।

এ বছর আরও বেশি জমা পড়বে বলে আশা করে এনবিআর। সে হিসাবে এখনো অনেক করদাতার রিটার্ন জমা দেওয়া বাকি। তাই নানাবিধ সমস্যা ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্ন জমা দেওয়ার সময় ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ-সংক্রান্ত আদেশ জারি করবে রাজস্ব বোর্ড। গত বছর তিন দফা সময় বাড়িয়ে ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট