1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ :
স্বাভাবিক হয়েছে ঢাকা-উত্তরবঙ্গ রুটের ট্রেন চলাচল কাজের জন্য আলাদা ভিসা প্রয়োজন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গাড়িবহরের পেছনের পাঁচটি যানবাহন একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। আদালতের হস্তক্ষেপে অবশেষে বৃদ্ধা মায়ের ভরণপোষণের অঙ্গীকার বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছেলে আব্রাম খান জয়। অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও এক গ্লাস পানিতে ভেজানো চিয়া সিড আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি

নিজের কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি ওয়েব সিরিজ

ঢাকা
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৬৬২ বার পড়া হয়েছে

হিরো আলম আবারও নতুন উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন। এবার তিনি নিজের কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনা করছেন। জানা যায়, ২১ দিন জেল খাটার অজানা গল্প নিয়েই তৈরি হবে এই সিরিজ। এতে তার কারাগারে কাটানো ২৪ ঘণ্টার অভিজ্ঞতা এবং ভেতরের বাস্তব চিত্র তুলে ধরা হবে সম্প্রতি এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, কারাগারে কাটানো সেই সময় তার জীবনে গভীর প্রভাব ফেলেছে। জেলের ভেতরে বন্দিদের জীবনযাপন, তাদের দৈনন্দিন রুটিন এবং কঠোর নিয়মকানুন তিনি খুব কাছ থেকে দেখেছেন। সেই বাস্তব অভিজ্ঞতাগুলো দর্শকদের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই এই ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনা করেছেন

তিনি বলেন, ‘সাধারণ মানুষ বাইরে থেকে জেলের ভেতরের জীবন সম্পর্কে খুব বেশি কিছু জানেন না। কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় সেখানে প্রতিটি মুহূর্ত কতটা ভিন্ন বাস্তবতার মধ্যে দিয়ে কাটে। কারাগারের প্রতিদিনের রুটিন, বন্দিদের জীবনসংগ্রাম, নিরাপত্তা ব্যবস্থা, এমনকি রাতের বেলার পরিবেশ-সবকিছুই এই সিরিজে দেখানোর পরিকল্পনা রয়েছে।’

হিরো আলম আরও জানান, কাহিনিতে তার নিজের অভিজ্ঞতার পাশাপাশি জেলের ভেতরে দেখা নানা মানুষের গল্প ও ঘটনার প্রতিফলন থাকবে। বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ঘটনাগুলো সাজানো হবে, যাতে দর্শকরা কারাগারের একটি দিনের পূর্ণ চিত্র সম্পর্কে ধারণা পান।

নির্মাতা হিসেবে এই কাজটি করতে গিয়ে তিনি বাস্তব ঘটনাগুলোকে গুরুত্ব দিচ্ছেন বলেও জানান। তার ভাষ্য, ‘আমি চাই মানুষ জানুক জেলের ভেতরের বাস্তবতা কেমন। সেখানে একজন বন্দির দিন কীভাবে শুরু হয়, কীভাবে শেষ হয় সবকিছুই দেখানো হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট