1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান পবিত্র হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে রাত ৮টার মধ্যে ঢাকাসহ দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত বছরজুড়েই রিটার্ন জমা দিতে পারবেন হাঁটুসমান পানিতে পৌঁছানোর পর রাহুল ভারসাম্য হারিয়ে ফেলেন নিজের কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি ওয়েব সিরিজ সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান

ঢাকা
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

অবশেষে শর্তসাপেক্ষে ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই খবরে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জনিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলার পর তিনি ইরানে দুই সপ্তাহের জন্য বোমা হামলা বন্ধ রাখছেন। তবে ইরানকে হরমুজ প্রণালি অবিলম্বে, পুরোপুরি খুলে দিতে হবে যাতে জাহাজ সেখান দিয়ে নিরাপদে যেতে পারে।

ট্রাম্প বলেন, ইরান ১০ দফা প্রস্তাব দিয়েছে। তিনি মনে করেন, এর ভিত্তিতে আলোচনা চলতে পারে। ট্রাম্প বলেছেন, অতীতে বিভিন্ন বিষয় নিয়ে মতৈক্য হয়েছে। তবে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইরান ও ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তা অনুমোদন করেছেন।
বার্তাসংস্থা এপি জানাচ্ছে, ইরানের সুপ্রিম কাউন্সিল জানিয়েছে, তারা দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে।

সিএনএন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলতে দায়বদ্ধ।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের জয় হলো, প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন সেনার জয় হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট