1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা কমছে মার্কিন অস্ত্রের মজুত ঠাকুরগাঁওয়ে আদিবাসী দিবস পালন খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট যুদ্ধের কারণে আমেরিকানদের প্রাণহানি ঘটেছে

ঠাকুরগাঁওয়ে কুলিক ও নাগর নদী রক্ষায় মানববন্ধন

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৯৩১ বার পড়া হয়েছে

নদী বাঁচাও প্রকৃতি ও জীবন বাঁচাও স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কুলিক ও নাগর নদী রক্ষায় উপজেলার পরিষদের মূল ফটকে এক মানববন্ধন আয়োজন করে কুলিক নদী ও নাগর নদী সুরক্ষা কমিটি , কুলিক নদী ও নাগর নদী সুরক্ষা নিশ্চিতকরণ সহ নদীর নির্মল জল ফিরিয়ে আনতে ও নদীর তৎসংলগ্ন এলাকার জীবন বৈচিত্র রক্ষার্থে, বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানার ফেস্টুন নিয়ে শুভ শক্তি ইউনিটের সহযোগিতায় তরুণ সমাজ নিয়ে গঠিত কুলিক ও নাগর নদী সুরক্ষা কমিটির উদ্যোগে এই মানববন্ধন হয়।

৯ মার্চ শনিবার সকাল ১০টায় শুভ শক্তি ইউনিটের সহযোগিতায় কুলিক নদী সুরক্ষা কমিটি ও নাগর নদী সুরক্ষা কমিটির আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সোহেল রানা সভাপতি কুলিক নদী সুরক্ষা কমিটি ও ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ রানীশংকৈল ।

প্রশান্ত বসাকের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগ সভাপতি সহিদুল হক, আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল হক, সাবেক ভিপি রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা তামিম হোসেন, সাংবাদিক হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আরথানা আলী, সাংবাদিক রফিকুল ইসলাম সুজন, জাকারিয়া হাবিব ডন প্রমুখ ।

মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তারা অভিযোগ করে বলেন, ঐতিহ্যগতভাবে রাণীশংকৈল উপজেলার উপর দিয়ে প্রবাহিত কুলিক নদী একটি গুরুত্বপূর্ণ নদী যে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল নৌবন্দর কালের বিবর্তনে এবং নদীর নাব্যতা নদী দূষণ অবৈধ দখল যা আজ নদীটি মৃতপ্রায় বক্তারা কুলিক নদী ও নাগর সুরক্ষা নিশ্চিতকরণ সহ নদীর তৎসংলগ্ন এলাকার জীবন বৈচিত্র রক্ষার জোর দাবী জানান, তারা মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন শুভশক্তি ইউনিটের সদস্যবৃন্দ, স্থানীয় জনগণ ও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট