1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
জনগণকে সহজে ভূমিসেবা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে-প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান এয়ার ইন্ডিয়া বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও সংখ্যা হ্রাসের ঘোষণা সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগিয়ে যেতে পারি-শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মে মাসের প্রথম ৯ দিনে দেশে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন মধ্যপ্রাচ্যে রাজধানীসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

ঝড়ের কবলে নিহত পরিবারকে আর্থিক সহায়তা

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩৯৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঝড়ের কবলে পরে এক নারীর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। একই সাথে ওই দিন স্টক করে এক নারী ও পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হওয়া পরিবারকেউ সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন।

রোববার (০২) দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ঝড়ে মারা যাওয়া পরিবারসহ পৃথক পৃথকভাবে আরো দুইজন মৃত্যুবরণ করায় প্রত্যেক পরিবারকে নগদ ২৫ হাজার করে ৭৫ হাজার টাকা ও ২০ কেজি চাল সহায়তা প্রদান করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। এসময় নিহত পরিবারের স্বজনদের সমবেদনা জানান জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, ঝড়ের কবলে এক নারীর মৃত্যু হয়েছে যা অনাকাংঙ্খিত।

অপরদিকে একই দিনে ঝড়ের সময় আতঙ্কে আরো এক নারী ও ঝড় পরবর্তি সময়ে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। এটি একটি দূর্ঘটনা। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। এ উপজেলায় যেসব বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তার তালিকা তৈরি করছে উপজেলা প্রশাসন। পরবর্তিতে তাদেরকেউ সহায়তা করা হবে বলে আশ্বস্ত করেন জেলা প্রশাসক।

সহায়তা প্রদানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা সাইদুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ছাড়াও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শনিবার ভোররাতে ক্ষনস্থায়ী ঝড়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কয়েকটি গ্রামের ঘড়বাড়ি লন্ডভন্ড হয়। উড়ে যায় ঘড়ের চালা, দোকানপাট ও গাছপালা।

ঝড়ের কবলে টিনের চালার নিচে পরে এক নারী মৃত্যু হয়। এছাড়া ওই দিন আতঙ্কে আরো এক নারী ও এক শিশু পানিতে ডুবে মারা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট