1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ :
নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা কমছে মার্কিন অস্ত্রের মজুত ঠাকুরগাঁওয়ে আদিবাসী দিবস পালন খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট যুদ্ধের কারণে আমেরিকানদের প্রাণহানি ঘটেছে

প্রধানমন্ত্রী হিসেবে আগামী শনিবার শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৮২৫ বার পড়া হয়েছে

তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী শনিবার শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি। জোটের শরিক দলগুলোর সমর্থন নিয়েই প্রধানমন্ত্রী হতে হচ্ছে তাকে।

এনডিটিভির খবর অনুযায়ী, গতকাল বুধবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ওই বৈঠকে জোটের অন্যতম দুই গুরুত্বপূর্ণ নেতা চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার এনডিএ জোট সরকার গঠনে লিখিতভাবে সমর্থন দেন। এরপরই তৃতীয়বার সরকার গঠনের দাবি জানাতে বুধবার রাতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হওয়ার কথা ছিল নরেন্দ্র মোদি।

এদিকে আগামীকাল শুক্রবার মোদিকে এনডিএ-র সংসদীয় দলনেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সব কিছু ঠিক থাকলে আগামী শনিবারই প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন মোদি। এটা হলে জওহরলাল নেহেরুর পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন।
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে গত মঙ্গলবার। লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ২৪০ আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। আর প্রধান বিরোধীদল কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন। কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে জোটগতভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ আসনের বেশি পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তারা পেয়েছে ২৯৩টি আসন। অন্যদিকে ইন্ডিয়া জোট পেয়েছে ২৩২ আসন।

এনডিএ জোট সরকার গঠন করতে পারবে কি-না তা নিয়ে আলোচনা শুরু হয়। কারণ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবার কিংমেকার হয়ে উঠেছেন এনডিএ জোটের দুই নেতা তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু এবং জনতা দলের (ইউনাইটেড) নীতীশ কুমার। নির্বাচনে এই দুই দল ২৮টি আসনে জিতেছে। তারা সমর্থন না দিলে সরকার গড়তে পারবে না এনডিএ জোট। আবার জোট বদলালে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এই দুই নেতার অতীতে বিভিন্ন সময় জোট বদলের ইতিহাস থাকায় সন্দেহ আরো বেশি তৈরি হয়। কিন্তু গতকাল বিকেলে দিল্লিতে এনডিএ জোটের বৈঠকে হাজির হন নাইডু এবং নীতিশ। তারা নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ জোট সরকার গঠনে লিখিতভাবে সমর্থন দেন।

সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, এর বদলে স্পিকারের পদ চেয়েছে চন্দ্রবাবু নাইডুর দল। অন্যদিকে নীতীশ কুমার বরাবরই রাজনীতিতে তার এবং তার দলের স্বার্থ ছাড়া কোনও কিছুই করেন না। বিজেপি ব্যাকফুটে যেতেই দর কষাকষি শুরু করেছেন তিনি। নরেন্দ্র মোদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে আনতে, পাল্টা নীতীশ দাবি করতে চলেছেন ৪ জন কেন্দ্রীয় মন্ত্রীর পদ।
এই বৈঠকের পর তৃতীয়বার সরকার গঠনের দাবি জানাতে গতকাল রাতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হওয়ার কথা ছিল নরেন্দ্র মোদির। সঙ্গে থাকার কথা ছিল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং অন্ধ্র প্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর।

এদিকে গতকাল দুপুরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে কাছে পদত্যাগপত্র জমা দেন নরেন্দ্র মোদি। এরপর তার নেতৃত্বে থাকা মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরাও রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দেন। তবে নতুন সরকার দায়িত্বভার নেওয়ার আগ পর্যন্ত নরেন্দ্র মোদিকে দায়িত্ব পালন অব্যাহত রাখতে বলেছেন রাষ্ট্রপতি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট