1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছেলে আব্রাম খান জয়। অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও এক গ্লাস পানিতে ভেজানো চিয়া সিড আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি স্যোশাল মিডিয়ায় নিয়মিতই সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-নির্বাচন কমিশনার (ইসি) প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ গুগলের এআই মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং

এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার সড়কে যানবাহন চলাচলে ধীরগ‌তি

বুলবুল নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১২২০ বার পড়া হয়েছে

দেশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার সড়কে যানবাহন চলাচলে ধীরগ‌তি সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। একদিকে চার‌লে‌নের কাজ চলমান, অন্যদিকে ঈদের আগে প‌রিবহ‌নের চাপ বাড়ার কারণে কোথাও কোথাও যানজ‌টের কার‌ণে থে‌মে আছে গাড়ি।

আজ বুধবার (১২ জুন) সকাল থে‌কেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কে এ প‌রি‌স্থি‌তির সৃ‌ষ্টি হ‌য়। এতে ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন সড়কে চলাচলকারী ব্যক্তিরা।

মঙ্গলবার দিনগত গভীর রাত থে‌কে বঙ্গবন্ধু সেতু পূর্বপার থেকে যানজট শুরু হয়। প‌রে আস্তে আস্তে যানজট গি‌য়ে পৌঁছায় টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২৩ কি‌লো‌মিটার সড়‌কে। ত‌বে ঢাকাগামী প‌রিবহনগু‌লো সেতু পার হ‌য়ে ভুঞাপুর-এলেঙ্গা আঞ্চ‌লিক সড়ক ব্যবহার করায় সকাল থেকে কম‌তে থাকে যানজ‌ট।

এদিকে, ঈদুল আজহার আগে সড়কে যানবাহনের সংখ্যা বাড়ায় টোল আদায় বাড়ছে বঙ্গবন্ধু সেতুতে। গত ২৪ ঘণ্টায় সেতুতে ২৮ হাজার ৪০১টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা।
এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কে চারলেনের কাজ চলমান র‌য়ে‌ছে। রা‌তের বেলায় প‌রিবহন চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট