1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
১৪ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মেট্রো স্টেশন এবং সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে ড. শিরীন শারমিন চৌধুরীকে কাশিমপুর মহিলা কারাগারে কোনো স্বজন বা রাজনৈতিক নেতাকর্মী দেখা করতে আসেননি পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান পবিত্র হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে রাত ৮টার মধ্যে ঢাকাসহ দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত বছরজুড়েই রিটার্ন জমা দিতে পারবেন হাঁটুসমান পানিতে পৌঁছানোর পর রাহুল ভারসাম্য হারিয়ে ফেলেন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করা হয়েছে

বুলবুল নিউজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৭১১ বার পড়া হয়েছে

দেশে  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা শাখা (সিআইসি) থেকে গতকাল সোমবার খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করার বিষয়ে একটি চিঠি বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠানো হয়েছে

এনবিআর ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শ করার পর এনবিআরের নবনিযুক্ত চেয়ারম্যান আবদুর রহমান খান এ সিদ্ধান্ত দিয়েছেন।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরে আইনজীবীর মাধ্যমে আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মিত খরচ চালানোর জন্য রূপালী ব্যাংকের ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের শাখা থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলতে পারতেন তিনি। প্রথম দিকে এর পরিমাণ ছিল দুই লাখ টাকা। পরে টাকার পরিমাণ ক্রমান্বয়ে বাড়ানো হয়।

সাবেক তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক হিসাবও জব্দ করেছিল। এরপর নির্বাচনে জিতে তিনি প্রধানমন্ত্রী হলে তাঁর হিসাব খুলে দেওয়া হয় কিন্তু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করা হয়নি।দীর্ঘ ১৭ বছর পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট