1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্যখাতের মান অনেক উন্নত, অনেক ভালো-স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার অমিতাভ বচ্চনের বাসভবন জলসা ও বেশ কিছু স্কুলে বোমা হামলার হুমকি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার স্বাভাবিক হয়েছে ঢাকা-উত্তরবঙ্গ রুটের ট্রেন চলাচল কাজের জন্য আলাদা ভিসা প্রয়োজন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গাড়িবহরের পেছনের পাঁচটি যানবাহন একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। আদালতের হস্তক্ষেপে অবশেষে বৃদ্ধা মায়ের ভরণপোষণের অঙ্গীকার

হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী-লীগের নেতা গ্রেফতার

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬৩৯ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় উপজেলা কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান এবং কুল্লা ইউনিয়ন আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান নামে দুইজনকে গ্রেফতার করেছেন র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল।

গত মঙ্গলবার (২২অক্টোবর) রাতে র‌্যাব-৪ সাভার মডেল থানাধীন ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব। মোঃ লুৎফর রহমান হাফিজুর রহমান উপজেলা কুল্লা ইউনিয়নের খাতড়া গ্রামের বাসিন্দা। অফিকুল ইসলাম সাদ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার মোঃ শফিকুল ইসলামের ছেলে। সে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। র‌্যাব সূত্রে জানা যায়,গত ৫আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে নির্বিচারে গুলি করা হয়।

এসময় কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ মাথায় গুলিবিদ্ধ হন। পরে তার সহপাঠিরা তাকে সেখান থেকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সাদ ৮আগস্ট সকালে মারা যান। এঘটনায় নিহত সাদের নানা মোঃ আজিম উদ্দিন বাদী হয়ে গত ২১আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং ৮০-৯০জনকে অজ্ঞাত করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা হওয়ার পর থেকে আসামীরা আত্মগোপনে ছিলেন। পরে র‌্যাব-৪ একটি অভিযানিক দল রাতে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান ও আওয়ামী-লীগের নেতা হাফিজুর রহমানকে সাভার ব্যাংক কলোনি থেকে তাদের গ্রেফতার করেন। এই বিষয়ে র‌্যাব-৪ এর সিসিপি-২ কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে গতকাল মঙ্গলবার দিনগত রাতে কলেজ ছাত্র সাদ হত্যা মামলার আসামী কুল্লা ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান ও কুল্লা ইউনিয়ন আওয়াম-িলীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমানকে সাভার ব্যাংক কলোনি এলাকা থেকে গ্রেফতার করে ধামরাই থানায় সোর্পদ করা হয়।

অদূর ভবিষ্যতে এইরুপ অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট