1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মাঠে ফিরেই মেসির গোল ৬ বিষয়ের অনার্স কোর্স বাতিল করা হচ্ছে জনগণকে সহজে ভূমিসেবা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে-প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান এয়ার ইন্ডিয়া বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও সংখ্যা হ্রাসের ঘোষণা সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগিয়ে যেতে পারি-শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মে মাসের প্রথম ৯ দিনে দেশে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ

ধামরাইয়ে স্ত্রীর লাশ নিয়ে বাড়ী ফেরার পথে লাশ হলেন স্বামী

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৪২৬ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে স্ত্রী লাশ নিয়ে বাড়ী ফেরার পথে গাড়ীর চাকা ব্রাস্ট হয়ে খাদে পড়ে লাশ হলেন স্বামী।

বুধবার (২০নভেম্বর) বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।নিহত ফরিদুল ইসলাম (৩৪) ও তার স্ত্রী সুলতানা খাতুন (২১) তারা সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকার বাসিন্দা বলে জানাগেছে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, মোঃ ফরিদুল ইসলামের স্ত্রী সুলতানা খাতুন দীর্ঘদিন চিকিৎসা থাকার পর আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। সেখান থেকে অ্যাম্বুলেন্স করে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া নিজ বাড়ীতে যাওয়ার পথে বাথুলি নামক স্থানে পৌছালে অ্যাম্বলেন্স এর চাকা ব্রাস্ট হয়ে গাড়ীটি খাদে পড়ে যায়। সাথে থাকা স্বামী মোঃ ফরিদুল ইসলামের সেখানে মৃত্যু হয়।

এই বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোপল চন্দ্র দাস জানান, ঢাকা থেকে অ্যাম্বলেন্স করে স্ত্রী লাশ নিয়ে বাড়ী যাওয়ার পথে গাড়ীর চাকা ব্রাস্ট হয়ে খাদে পড়ে গেলে স্বামী ফরিদুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট