1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্যখাতের মান অনেক উন্নত, অনেক ভালো-স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার অমিতাভ বচ্চনের বাসভবন জলসা ও বেশ কিছু স্কুলে বোমা হামলার হুমকি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার স্বাভাবিক হয়েছে ঢাকা-উত্তরবঙ্গ রুটের ট্রেন চলাচল কাজের জন্য আলাদা ভিসা প্রয়োজন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গাড়িবহরের পেছনের পাঁচটি যানবাহন একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। আদালতের হস্তক্ষেপে অবশেষে বৃদ্ধা মায়ের ভরণপোষণের অঙ্গীকার

অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯৯ বার পড়া হয়েছে

ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ডিসেম্বর) ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, উপজেলা জয়পুরা এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি পরিত্যাক্ত ডোবার কুচুরি পানার মধ্যে ভাসমান লাশ দেখতে পেয়ে রমজান আলী লোকজনকে খবর দেয়। খবর পেয়ে এলাকার লোকজন এসে থানা পুলিশকে জানান।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন দেখা যাযনি বলে জানান লেকাজন। এই রিপোট লেখা পর্যন্ত পুলিশ জানিয়েছেন এখন র্পযন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।

ধামরাই থানার (ওসি তদন্ত) মোঃ মোখলেছুর রহমান বলেন, ধামরাই উপজেলার জয়পুরা ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আলাদিনস জেনারেল হাসপাতালের পাশে একটি পরিত্যাক্ত ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট