1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা কমছে মার্কিন অস্ত্রের মজুত ঠাকুরগাঁওয়ে আদিবাসী দিবস পালন খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট যুদ্ধের কারণে আমেরিকানদের প্রাণহানি ঘটেছে

দখলবাজদের কঠোর হুশিয়ারী করলেন জেলা যুবদল নেতা — ইয়াসিন ফেরদৌস মুরাদ

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭৪ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ দখলবাজি, চাঁদাবাজি এবং অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারী করে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, ধামরাইয়ের মাটি জননেতা তারেক রহমানের ঘাটি।

গেলো  শনিবার (১ফেরুয়ারী) বিকেল বেলা ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচর বাজার মাঠে বিএনপি,যুবদল ও ছাত্রদল আয়োজিত জনসভায় তিনি এইসব কথা বলেন। জননেতা তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা বাস্তবানের লক্ষে জনগণের সম্পৃতি এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শীতার্ত সানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য এই সমাবেশ করেন।

এই সময় ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, দীর্ঘ ১৭টি বছর এ রোয়াইল এলাকায় বিএনপির কোন সভা-সমাবেশ করতে পারে নাই। দীর্ঘসময় আন্দোলন সংগ্রাম করে এবং ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী স্বৈরাচার আওয়ামী-লীগের সরকার বিদায় নিলেও এখন পর্যন্ত তাদের দোসররা দেশে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এই ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলা করার জন্য আমাদের সাবায়কে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, নেতাকর্মীদের উদ্দেশ্য হুশিয়ারী করে বলেন ফ্যাসিবাদী স্বৈরাচার আওয়ামী-লীগ সরকারের আমলে আমি লাঠি মিছিল করেছি। আমি রাজপথে থেকে আন্দোলন করেছি। তাই বলছি বিএনপির নাম ভাঙ্গিয়ে ধামরাইয়ে দখলবাজ এবং চাঁদাবাজী করলে আমি তাদের কাউকে ছাড় দেব না।

বিএনপি বাংলাদেশের একটি জনপ্রিয় দল। তৃণমুল জনশক্তি হচ্ছে বিএনপির মুল চালিকা শক্তি। এই জন্য ওয়ান-ইলেভেনে সরকার এবং ফ্যাসিবাদী ও স্বৈরাচার সরকার শেখ হাসিনাও হাজারো চেষ্টা করে বিএনপির কোন ক্ষতি করতে পারে নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন অত্যন্ত সুসংগঠিত ও ঐক্যবদ্ধ আছে। এই সময় জনসমাবেশের রোয়াইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে এবং মুরাদ বিস্বাশ্বের পরিচালনায়  বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল, বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার আইয়ুব, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আসিফুর রহমান খান মিলন, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি খুররম চৌধুরী টুটুলসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট