1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও এক গ্লাস পানিতে ভেজানো চিয়া সিড আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি স্যোশাল মিডিয়ায় নিয়মিতই সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-নির্বাচন কমিশনার (ইসি) প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ গুগলের এআই মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি

ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারী গ্রেফতার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫০৫ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে ১১০পিচ ইয়াবাসহ মোঃ শফিকুল ইসলাম বাবু(২৮), মোঃ মোরাদ হোসেন (২৫), মোঃ শাহীন (২৫) নামে তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

আজ বুধবার (২৫জুন) সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২৪জুন) দিনগত রাতে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাসস্ট্যান্ডের করিম ফিলিং স্টেশনের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জিয়াউর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা কুশুরা ইউনিয়নের কুশুরা এলাকার মোঃ ফরহাদ হোসেনর ছেলে মোঃ শফিকুল ইসরাম বাবু, উপজেলা সানোড়া ইউনিয়নের শোলধন গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে মোঃ মুরাদ, একই এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ শাহীন হোসেন। পুুলিশ জানায়, মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদক কারবারীরা ইয়াবা বিক্রি করতেছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রত কালামপুর করিম ফিলিংস্টেশনে পৌছায়ে অভিযান চালিয়ে ১১০পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারীকে আটক করি। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত মাদক কারবারীর সাথে জড়িত।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, পুলিশ অভিযান চালিয়ে কালামপুর বাসস্ট্যান্ডের করিম ফিলিংস্টেশনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের উপর থেকে তিন মাদক কারবারীকে ১১০পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়তন্ত্র আইনে মামলা হয়েছে। আজ বুধবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট