1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
১৪ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মেট্রো স্টেশন এবং সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে ড. শিরীন শারমিন চৌধুরীকে কাশিমপুর মহিলা কারাগারে কোনো স্বজন বা রাজনৈতিক নেতাকর্মী দেখা করতে আসেননি পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান পবিত্র হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে রাত ৮টার মধ্যে ঢাকাসহ দেশের সকল দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত বছরজুড়েই রিটার্ন জমা দিতে পারবেন হাঁটুসমান পানিতে পৌঁছানোর পর রাহুল ভারসাম্য হারিয়ে ফেলেন

মাদক বিরোধী মত বিনিময় সভা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬৬৪ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে মাদক বিরোধী মত বিনিময় সভায় নিজের মাদকসেবি ছেলের বিরুদ্ধে বিচার চাইলেন চাওনা গ্রামের মোঃ মজিবর রহমান।

আজ বুধবার (৬আগষ্ট) বিকাল বেলা ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ঘোড়াকান্দা বাজারে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ হারুণ অর রশিদ এর সভাপতিত্বে মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামনুন আহমেদ অনীক।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, নান্নান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সূয়াপুর নান্নার স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ সাইফুল, নান্নার ইউনিয়ন বিএনপির নেতা মাসুদুর রহমানসহ নান্নার বিভিন্ন স্কুলের শিক্ষক ও এলাকার লোকজন এতে অংশগ্রহণ করেন।

মোঃ মজিবর রহমান নামে এক ব্যাক্তি অভিযোগ করে বলেন, আমার ছেলে মাদকের সাথে জড়িত। আমি আপনাদের কাছে ছেলের বিরুদ্ধে বিচার চাই।

প্রধান আলোচক  হিসাবে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, মাদক আমাদের সমাজকে ধংস করছে। তাই আপনাদের খেওয়াল রাখতে হবে আপনার ছেলে কোথায় যায় কি করে।

আপনারা যদি আপনাদের সন্তানদের খোজ খবর রাখেন তাহলে সে কখনো খারাপ হতে পারবে না। আপনারা যদি মাদকের বিরুদ্ধে রোখে দাড়ান তাহলে মাদক সেবিরা সেই সুযোগ পাবে না। আপনারা যদি কোন মাদকের সন্ধান পান তাহলে পুলিশকে জানাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট