1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছেলে আব্রাম খান জয়। অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও এক গ্লাস পানিতে ভেজানো চিয়া সিড আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি স্যোশাল মিডিয়ায় নিয়মিতই সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-নির্বাচন কমিশনার (ইসি) প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ গুগলের এআই মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং

ছয় মাসের নবজাতককে মাটি চাপা দিল সুফিয়া

ধামরাই
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৮৩০ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে পৌরশহরের কালিয়াগার এলাকায় ছয় মাসের এক নবজাতককে মাটি চাপা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বাড়ীর মালিক সুফিয়া বেগম বিরুদ্ধে।

রোববার (২৪আগষ্ট) ভোর রাতে পৌরশহরের কালিয়াগার জামে মসজিদের পূর্ব পাশে মোঃ ফারুকের বাড়ীতে এমন ঘটনাটি ঘটে। ফারুকের স্ত্রী সুফিয়া বেগম ধামরাই সরকারী হাসপাতালে নাসিংয়ের কাজ করে।  স্থানীয় লোকজন জানান, শনিবার দিনগত রাতে সদ্য ভুমিষ্ট হওয়া ছয় মাসের একটি নবজাতক শিশুকে সুফিয়া বেগমের বাড়ীতে নিয়ে মাটি চাপা দেয়। এই ঘটনা জানতে পেরে মহল্লার উৎক জনতা সুফিয়ার বাড়ীতে ভিড় জমায়। পরে কৌশলে সুফিয়া বেগম বাড়ী থেকে পালিয়ে যায়। তবে এলাকাবাসীর ধারণা সুফিয়া বেগম যে হেতু হাসপাতালে নাসিং এর কাজ করে বাচ্চাটা টাকার বিনিনিয়ে এমন কাজ করছে।

এই বিষয়ে সুফিয়া বেগমের বাড়ীর ভাড়াটিয়া রুপা আক্তার বলেন, আজ ভোর রাতে আমাদের বাড়ীর পূর্ব পাশে একটি ছয় মাসের নবজাতক শিশু পড়ে ছিল।পরে বাড়ীর মালিক সুফিয়া বেগম সেই নবজাতক শিশুটিকে বাড়ীতে কলাগাছের পাশে মাটি চাপা দেয়। এই বিষয়ে কালিয়াগার এলাকার মোঃ হাশেস আলী নামে এক ব্যাক্তি বলেন, খবর পেয়ে সুফিয়া বেগমের বাড়ীতে যায়। সেখানে গিয়ে দেখি কলাগাছের পাশে নবজাতক শিশুটিকে মাটি চাপা দিয়েছে সুফিয়া। পরে তার কাছ থেকে কার বাচ্চা জানতে চাইলে তিনি আমাদের কোন কিছু না জানিয়ে বাড়ী থেকে পালিয়ে চলে যায়।

এই বিষয়ে সুফিয়া বেগমের এর দেবর মশিউর রহমান সেন্টু বলেন, নবজাতক বাচ্চাটিকে আমার ভাবি সুফিয়া বেগম কবর দিয়েছে। আপনারা সঠিক যেটা সেটা লেখেন। এই বিষয়ে ধামরাই উপজেলার সমাজ সেবা কর্মকর্তা এইচ এম হাসানকে জানালে তিনি সাংবাদিকদের বলেন, নবজাতক শিশুটি জীবিত থাকলে আমরা ব্যবস্থা নিতাম। যেহেতু নবজাতক শিশুটি জীবিত নেয়। তাহলে থানা পুলিশকে  জানাতে পারেন।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, নবজাতক শিশুটিকে কবর দেওয়া হয়েছে। আমাদের আর কি করার,কেউ অভিযোগ দিলে  আমরা আইনগত ব্যবস্থা নিব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট