1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার কাজ করছে -এমপি ডাঃ আব্দুস সালাম মিশরের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার  যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র-সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক  ৩২ হাজার নিয়োগ প্রক্রিয়া প্রয়োজনীয় আইটেমে কর কমানো হয়েছে ভূমিসেবায় সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা নির্দেশিকা জারি করেছে ভূমি মন্ত্রণালয় জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে আগেই নকআউট নিশ্চিত করা আর্জেন্টিনা

নেপালে ভোটার নিবন্ধনের সুযোগ

ঢাকা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

প্রেসডেন্ট রামচন্দ্র পাওদেল একটি অধ্যাদেশ জারি করেছেন, যা ‘জেন-জি’ প্রজন্মের হাজার হাজার তরুণকে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার এবং আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দেবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রয়টার্সের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ২০১৭ সালের ভোটার নিবন্ধন আইনের ৪ নম্বর ধারার ২ (২) উপধারা অনুযায়ী, নির্বাচনের তারিখ ঘোষণার পর নতুন ভোটার নিবন্ধন নিষিদ্ধ ছিল। যেহেতু প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে শপথ পড়ানোর রাতেই প্রেসিডেন্ট আগামী ৫ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন, আইন সংশোধন না হলে অনেক তরুণ প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেতেন না
২৩ সেপ্টেম্বর জারি হওয়া এই অধ্যাদেশের মাধ্যমে আইনটির সেই ধারাটি বাতিল করা হয়েছে এবং নতুন বিধান যোগ করা হয়েছে। নতুন ধারা অনুযায়ী, নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ভোটার নিবন্ধন করা যাবে। নেপালের নির্বাচন কমিশনের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই জানান, প্রথমে ভোটার নিবন্ধন সম্পন্ন হবে এবং তারপর প্রচলিত নিয়ম অনুযায়ী নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে।

প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ১২ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের দিনই পার্লামেন্ট সভা ভেঙে দিয়েছিলেন। নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আচার্য প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ভোট দেওয়ার যোগ্য কিন্তু বাদ পড়া নাগরিকদের নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। তিনি আরও ঘোষণা করেন যে, প্রবাসী নেপালিদেরও ভোট দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং একটি গবেষণা দলও গঠিত হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট