1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার কাজ করছে -এমপি ডাঃ আব্দুস সালাম মিশরের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার  যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র-সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক  ৩২ হাজার নিয়োগ প্রক্রিয়া প্রয়োজনীয় আইটেমে কর কমানো হয়েছে ভূমিসেবায় সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা নির্দেশিকা জারি করেছে ভূমি মন্ত্রণালয় জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে আগেই নকআউট নিশ্চিত করা আর্জেন্টিনা

ড. শিরীন শারমিন চৌধুরীকে কাশিমপুর মহিলা কারাগারে কোনো স্বজন বা রাজনৈতিক নেতাকর্মী দেখা করতে আসেননি

ঢাকা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩০৩ বার পড়া হয়েছে

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানোর পর প্রথম ২৪ ঘণ্টায় তার সঙ্গে কোনো স্বজন বা রাজনৈতিক নেতাকর্মী দেখা করতে আসেননি।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতে তাকে আদালতের নির্দেশে এই কারাগারে নেওয়া হয়।
কারাগার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আদালত থেকে শিরীন শারমিন চৌধুরীকে বহনকারী গাড়িটি কাশিমপুর মহিলা কারাগারে পৌঁছায়। কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে নির্ধারিত কক্ষে স্থানান্তর করা হয়। তবে বুধবার বিকেল ৩টা পর্যন্ত তার সঙ্গে সাক্ষাৎ করতে কোনো দর্শনার্থী কারাফটকে উপস্থিত হননি।

সাবেক এই প্রভাবশালী স্পিকারের বর্তমান শারীরিক অবস্থা বা কারাগারে সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিস্তারিত তথ্য দিতে রাজি হননি। কাশিমপুর মহিলা কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

এর আগে গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট