1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার কাজ করছে -এমপি ডাঃ আব্দুস সালাম মিশরের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার  যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র-সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক  ৩২ হাজার নিয়োগ প্রক্রিয়া প্রয়োজনীয় আইটেমে কর কমানো হয়েছে ভূমিসেবায় সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা নির্দেশিকা জারি করেছে ভূমি মন্ত্রণালয় জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড

বদলে যাচ্ছে জি-মেইল’র লোগো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৮৩০ বার পড়া হয়েছে

বেশকিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে সার্চ জায়ান্ট গুগল। এর মধ্যে জি-মেইলের লোগো বদলের সিদ্ধান্তও রয়েছে। ২০০৪ সাল থেকে ব্যবহৃত লোগোটি যুগের সঙ্গে বেমানান হিসেবে দেখছে গুগল।

নতুন জি-মেইল লোগোটিও দেখতে ঠিক আগের মতোই এম (M) আকারের। তবে এতে থাকছে সংস্থার কোর ব্র্যান্ড কালার্স, অর্থাৎ নীল, লাল, হলুদ ও সবুজের সংমিশ্রণ। জি-মেইলের এই লোগো পরিবর্তনে যা দাঁড়াল, তা আসলে গুগল ম্যাপস, গুগল ফটোস, ক্রোম ও অন্যান্য গুগলের অন্যান্য সেবার সঙ্গে এখন অনেকখানি সামঞ্জস্যপূর্ণ।

কয়েক দিন আগে ব্যবহারকারীদের একটি গবেষণা থেকে গুগল জানতে পারে, জি-মেইলে সেই লাল খাম আকারের লোগো অনেকেই পছন্দ করছিলেন না। এরপরই নতুন লোগো তৈরির সিদ্ধান্ত নেয় এই সার্চ জায়ান্ট।

লোগোর আকার, অর্থাৎ এম (M) আকৃতি নিয়ে ব্যভহারকারীদের কোনো চাপ নেই। তবে অতি সহজ হওয়ায় অনেকের চোখে পুরনো লোগোটি দৃষ্টিকটু লাগছিল। আর তারপরই গুগল সিদ্ধান্ত নেয়, জি-মেইলের লোগোর আকার এক রাখলেও, তা এবার থেকে নতুনভাবে কালার প্যালেটে সাজানো হবে।

নতুন এই লোগোতে অনেকটাই লালের ছোয়া থাকছে। তবে তাতে খুব ছোট্ট করে ওই এম আকারে হলুদ, নীল ও সবুজ রঙ মাখানো হয়েছে। আর এখন যদি কোনো ব্যবহারকারী গুগলের অন্যান্য সেবার লোগোর পাশাপাশি জি-মেইলের লোগোটিকেও রাখেন, তাহলে প্রথম অবস্থায় বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে। কোনটা জি-মেইল, কোনটা গুগল ম্যাপস আর কোনটা গুগল ফটোস তা গুলিয়ে যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট