1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ :
অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্যখাতের মান অনেক উন্নত, অনেক ভালো-স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার অমিতাভ বচ্চনের বাসভবন জলসা ও বেশ কিছু স্কুলে বোমা হামলার হুমকি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার স্বাভাবিক হয়েছে ঢাকা-উত্তরবঙ্গ রুটের ট্রেন চলাচল কাজের জন্য আলাদা ভিসা প্রয়োজন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গাড়িবহরের পেছনের পাঁচটি যানবাহন একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। আদালতের হস্তক্ষেপে অবশেষে বৃদ্ধা মায়ের ভরণপোষণের অঙ্গীকার বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছেলে আব্রাম খান জয়।

বরিশালে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের চেষ্টা

বুলবুল ,নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১২৯৪ বার পড়া হয়েছে

দেশে কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি, সারা দেশে শিক্ষার্থী হত্যা ও গণগ্রেপ্তারের শিকার শিক্ষার্থীদের মুক্তিসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে বরিশালে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের চেষ্টা করলে আন্দোলনকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এতে ৪ সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার ৩১ জুলাই  দুপুরে নগরের সদর রোডের অশ্বিনীকুমার হল ও ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকেরা হলেন দৈনিক যুগান্তরের ফটোসংবাদিক শামীম আহমেদ, যমুনা টিভির ফটোসাংবাদিক হৃদয় চন্দ্র শীল, এনটিভির ফটোসাংবাদিক গোবিন্দ সাহা, বার্তা টোয়েন্টিফোরের তুহিন খান। তাঁরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, বেলা ১১টার পর নগরের সদর রোডসংলগ্ন কাঠপট্টি সড়কের মুখে শিক্ষার্থীদের একটি অংশ প্রতিবাদ মিছিল করার চেষ্টা করলে পুলিশ প্রথমে বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কয়েকজন অভিভাবককেও এ কর্মসূচিতে একাত্ম হতে দেখা যায়। একপর্যায়ে বাধার মুখে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে সিটি কলেজের গলির মুখে শিক্ষার্থীদের আটকে দেওয়া হয়। আরও শিক্ষার্থী এক জোট হয়ে সদর রোডে অবস্থান নিলে ধাওয়া দিয়ে তাঁদের ফকিরবাড়ির রোডে আটকে দেয় পুলিশ। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করে।

ঘটনার সময় উপস্থিত কয়েকজন সাংবাদিক অভিযোগ করেন, পেশাগত দায়িত্বপালনের সময় তাঁদের লক্ষ্য করে লাঠিপেটা শুরু করে পুলিশ। এতে চার সাংবাদিকসহ ছয়জন আহত হন। এর প্রতিবাদে তাঁরা সদর রোড আটকে সড়কে বসে পড়েন। এতে সড়কটিতে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট