1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ :
আদালতের হস্তক্ষেপে অবশেষে বৃদ্ধা মায়ের ভরণপোষণের অঙ্গীকার বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছেলে আব্রাম খান জয়। অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও এক গ্লাস পানিতে ভেজানো চিয়া সিড আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি স্যোশাল মিডিয়ায় নিয়মিতই সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-নির্বাচন কমিশনার (ইসি) প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ

লোন দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৯৬৩ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে তিন লাখ টাকা লোন করিয়ে দেওয়ার কথা বলে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মোঃ মুরাদ হোসেন কালা (৩৮) নামে একজন গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা মামলা দায়ের করেন।

শনিবার (৫জুলাই) দিনগত রাতে টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন পুলিশ। এর আগে সাভার উপজেলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ১০/০৪/২০২৫ তারিখে বেলা সাড়ে তিনটার দিকে মোঃ ফারুক হোসেনর বাসায় ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের পর আসামী মুরাদ আত্মগোপনে ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক এসআই সুবোধ চন্দ্র বর্মন।

আভিযুক্ত মুরাদ ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের শাসন কাশিমনগর এলাকার মোঃ আব্দুল মান্নান ওরফে মান্নু মিয়ার ছেলে। ফারুক হোসেন একই এলাকার মৃত ওফাজ উদ্দিন বেপাড়ীর ছেলে। সে বর্তমানে ধামরাই পাঠানটোলা এলাকায় বসবাস করতো বলে জানাগেছে। ভুক্তভোগী ও মামলা সুত্রে জানা যায়, গত ১০/০৪/২৫ ইং তারিখে ভুক্তভোগীকে তিন লাখ টাকা লোন করিয়ে দেওয়ার কথা বলে সাভার জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের যেতে বলে। আমি সরল বিশ্বাসে বাড়ী থেকে বের হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যায়। সেখানে গেলে আসামী মুরাদ আমাকে তার বন্ধু ফারুকের বাসায় নিয়ে যায়। ফারুকের সহায়তায় তার বাসায় নিয়ে মুরাদ আমাকে জোর করে ধর্ষণ করে। পুলিশ জানায়, ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়।

মামলা হওয়ার পর থেকে আসামীরা আত্মগোপনে চলে যায়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আসামী মুরাদ টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকায আত্মগোপনে আছে। এরপর যৌথবাহিনির অভিযানে মির্জাপুর এলাকা থেকে মুরাদকে গ্রেফতার করা হয়।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকা থেকে ধর্ষণ মামলার প্রধান আসামী মুরাদ হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আজ সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট