1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা কমছে মার্কিন অস্ত্রের মজুত ঠাকুরগাঁওয়ে আদিবাসী দিবস পালন খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট যুদ্ধের কারণে আমেরিকানদের প্রাণহানি ঘটেছে

ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৭৮৬ বার পড়া হয়েছে

দেশে যশোর জেনারেল হাসপাতাল থেকে আব্দুর রহমান জাকির (২৭) নামে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আজ সোমবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়,আটক হওয়া আব্দুর রহমান জাকির যশোর শহরের শংকরপুর ইসহাক সড়ক এলাকার মজিবর রহমানের ছেলে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত জানান, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত জানান, আব্দুর রহমান জাকির নামে ওই যুবক সাদা অ্যাপ্রোন পরে নিজেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিচয় দিচ্ছিলেন। এ সময় তিনি শহরের পুরাতন কসবা এলাকার সানজিদা (৩৬) নামে এক রোগীর কাছ থেকে বিভিন্ন টেস্ট করিয়ে দেওয়ার কথা বলে ৫০০ টাকা নেন।বিষয়টি সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনরা হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানাকে জানান। এরপর তিনি ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন যে তিনি ইন্টার্ন চিকিৎসক নন। এ সময় তার কাছ থেকে বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির ২০২১-২২ শিক্ষাবর্ষের পরিচয়পত্র উদ্ধার করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আরও জানান, পুলিশ সদস্য সোহেল রানা পরবর্তীতে ঐ যুবককে তার কাছে নিয়ে যান। তিনি তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযোগ দিয়ে কোতোয়ালি থানায় সোপর্দ করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, আমাদের মোবাইল টিম ইন্টার্ন চিকিৎসক দাবি করা এক প্রতারককে আটক করেছে। প্রতারককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট