1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া আজ থেকে শুরু লোডশেডিং পরিস্থিতিতে সরবরাহ চাহিদার অর্ধেকেরও কম জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাইলেন্ট এক্সপেল’ এর ব্যবস্থা ফের কার্যকর হচ্ছে ত্বক, কিডনি ও শরীরের জন্য উপকারী ১৪ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মেট্রো স্টেশন এবং সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে ড. শিরীন শারমিন চৌধুরীকে কাশিমপুর মহিলা কারাগারে কোনো স্বজন বা রাজনৈতিক নেতাকর্মী দেখা করতে আসেননি পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ধামরাইয়ে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৬৫১ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাই প্রেসক্লাবের আয়োজনে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০আগস্ট ) বিকেল ৫টার দিকে ধামরাই প্রেসক্লাবের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধামরাই প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রশিদ তুষার এর সভাপতিত্বে ধামরাই উপজেলার বিভিন্ন সাংবাদিকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন, ধামরাই প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রশিদ তুষার, ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কষ্ঠের সাংবাদিক আবু হাসান, ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমাদের সময় পত্রিকার সাংবাদিক মোঃ বাবুল হোসেন, ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, ইত্তেফাক পত্রিকার সাংবাদিক মোঃ মিজানুর রহমান বুড়া, ৭৮ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার সাংবাদিক মোঃ আব্দুর রউফ, গণঅধিকার পরিষদের ঢাকা উত্তর এর সভাপতি মোঃ গাজী রুবেল রানাসহ স্থানীয় জনগণ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

এই সময় বক্তরা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যদিবালোকে যারা কুপিয়ে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা সাংবাদিকরা এর চাইতে কঠোর কর্মসুচি দিতে বাধ্য হব। সাংবাদিকরা সমাজের সন্ত্রাস চাঁদাবাজ ও দূর্নীতিবাজদের মুখ উনমুচন করে বলেই দেশ আজ এগিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট