1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া আজ থেকে শুরু লোডশেডিং পরিস্থিতিতে সরবরাহ চাহিদার অর্ধেকেরও কম জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাইলেন্ট এক্সপেল’ এর ব্যবস্থা ফের কার্যকর হচ্ছে ত্বক, কিডনি ও শরীরের জন্য উপকারী ১৪ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মেট্রো স্টেশন এবং সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে ড. শিরীন শারমিন চৌধুরীকে কাশিমপুর মহিলা কারাগারে কোনো স্বজন বা রাজনৈতিক নেতাকর্মী দেখা করতে আসেননি পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সব ধরনের ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা

ঢাকা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

মেট্রোরেল স্টেশন এলাকা এবং ট্রেনের অভ্যন্তরে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া সব ধরনের ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)

বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জারি করা এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, এখন থেকে অনুমতি ব্যতীত মেট্রোরেলের স্থাপনায় যেকোনো ধরনের চিত্রধারণ দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে নতুন এই নির্দেশনার আওতায় মেট্রোরেল স্টেশন, প্ল্যাটফরম, কনকোর্স হল, প্রবেশ ও বহির্গমন পথ এবং চলন্ত ট্রেনের ভেতরে সব ধরনের ভিডিও ধারণ বা প্রচার নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে ইউটিউব বা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য শর্ট ভিডিও নির্মাণ, লাইভ স্ট্রিমিং এবং বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি ও শুটিং করার ক্ষেত্রে এই নিয়ম কঠোরভাবে কার্যকর হবে। যাত্রীসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে।

ডিএমটিসিএল তাদের বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে, কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কেউ যদি এসব কর্মকাণ্ড পরিচালনা করেন, তবে তাঁর বিরুদ্ধে বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি বাণিজ্যিক উদ্দেশ্যে মেট্রোরেল এলাকায় কোনো ধরনের শুটিং বা ফটোগ্রাফি করতে চায়, তবে তাকে ‘বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা ২০২৩’ যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে নির্ধারিত ফি প্রদান করে এবং নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করে আগেই অনুমতি সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট