1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্যখাতের মান অনেক উন্নত, অনেক ভালো-স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার অমিতাভ বচ্চনের বাসভবন জলসা ও বেশ কিছু স্কুলে বোমা হামলার হুমকি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার স্বাভাবিক হয়েছে ঢাকা-উত্তরবঙ্গ রুটের ট্রেন চলাচল কাজের জন্য আলাদা ভিসা প্রয়োজন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গাড়িবহরের পেছনের পাঁচটি যানবাহন একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। আদালতের হস্তক্ষেপে অবশেষে বৃদ্ধা মায়ের ভরণপোষণের অঙ্গীকার বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছেলে আব্রাম খান জয়।

শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার কাজ করছে -এমপি ডাঃ আব্দুস সালাম

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪৫৪ বার পড়া হয়েছে

সংসদ সদস্য ও ড্যাবের সাবেক মহাসিচব ডাঃ আব্দুস সালাম বলেছেন, বিগত ১৭ বছরে লুটপাট করে স্বাস্থ্যসেবাকে ভঙ্গুর অবস্থায় পরিণত করে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সেই ভঙ্গুর অবস্থার পরিবর্তন করতে তারেক রহমানের সরকার নিরলসভাবে কাজ করছে। আমরা এই দেশের জনগণের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো।

রবিবার (০৫ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এরপর হরিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাসেবা অফিসের আয়োজনে ক্যান্সর ও জটিল রোগে আক্রান্ত ৯জন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে ৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করেন এমপি ডাঃ আব্দুস সালাম। এছাড়াও চিকিৎসা ও দুর্যোগ সহায়তার অংশ হিসেবে ২৫জনকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

সেই সাথে অসহায় ২জন ব্যক্তিকে ২টি হুইল চেয়ার, ২০ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন ও ২০জন দরিদ্র নারীর মাঝে ২০টি সেলাই মেশিন বিতরণ করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুস সালাম। এমপি ডাঃ আব্দুস সালাম বলেন, স্বাস্থ্যসেবার নামে বিগত ১৭ বছরে জনগণকে ভুল বুঝিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ লুটপাট করেছে। এই লুটপাটের কারণে আজ স্বাস্থ্যসেবা বেহাল দশায় পরিণত হয়েছে। তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। তাই স্বাস্থ্যখাতকে বেহাল দশা থেকে উত্তোরণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক স্বপ্ন, তিনি দেশকে উন্নতির সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে চান। তাই এবারের বাজেটে সবথেকে বেশি ব্যয় ধরা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যখাতে। দেশের মানুষ একদিকে যেমন শিক্ষিত হবেন, ঠিক তেমনি শতভাগ স্বাস্থ্যসেবাও পাবেন।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে এমপি আব্দুস সালাম বলেন, আসুন আমরা সকলে মিলে তারেক রহমানের সরকারকে সহযোগিতা করি। এক হয়ে দেশের কল্যাণে কাজ করি। আমরা সবাই এক থাকে বাংলাদেশ উন্নতির সর্বোচ্চস্তরে পৌঁছাবে।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্যের সহধর্মিণী ডাঃ , হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর, হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মনিরুল হক খানসহ হরিপুর উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট