1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্যোশাল মিডিয়ায় নিয়মিতই সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-নির্বাচন কমিশনার (ইসি) প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ গুগলের এআই মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি চক্রবর্তী নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৫০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও রুহিয়া উপজেলায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে হবিজান বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

আজ (শনিবার, ৪ জুলাই) দুপুরে উপজেলার রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় পরিবারের স্বজন ও স্থানীয়রা ওই বৃদ্ধাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান। নিহত হবিজান রুহিয়া ঘনিমহেশপুর প্রধানপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দীনের স্ত্রী ছিলেন।

পুলিশ জানান, দুপুরে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিলো পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি। এরই মধ্যে ট্রেনটি রুহিয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় রেললাইনের উপর দিয়ে পার হতে যাওয়া বৃদ্ধা হবিজান বেগমকে ধাক্কা দেয়।

এসময় তার পা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় ও পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট