1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা কমছে মার্কিন অস্ত্রের মজুত ঠাকুরগাঁওয়ে আদিবাসী দিবস পালন খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট যুদ্ধের কারণে আমেরিকানদের প্রাণহানি ঘটেছে

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত ২

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৯৬৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মো. মনজুর রহমান ৫০) ও মোছা. মাহবুবা (৩৯) নামে দুই জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে পৌর শহরের আমতলী মোড় বঙ্গবন্ধু সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ। নিহত ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. মনজুর রহমান ও পঞ্চগড় জেলার নতুনবস্তি এলাকার মো. ময়নুল হকের মেয়ে মোছা. মাহবুবা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, দুপুরে একই মোটরসাইকেলে করে মো. মনজুর রহমান ও তার সহকর্মী মোছা. মাহবুবা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন এসময় পিছন থেকে ঢাকা মেট্রো-ট-১৬-১৮৬২ ট্রাকটি তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজনে গুরুত্ব আহত হন। তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনের মৃত্যু হয়। তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ভিকটিমের মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট