1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
এয়ার ইন্ডিয়া বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও সংখ্যা হ্রাসের ঘোষণা সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগিয়ে যেতে পারি-শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মে মাসের প্রথম ৯ দিনে দেশে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন মধ্যপ্রাচ্যে রাজধানীসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গকে ঘিরে চলমান তদন্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নাই ব্যক্তিখাতে করমুক্ত আয়ের ন্যূনতম সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া আজ থেকে শুরু

থানা থেকে লুট হওয়া অস্ত্র ও মোটরসাইকেল ফেরত

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৮১৭ বার পড়া হয়েছে

ঢাকা জেলার ধামরাই থানা থেকে লুট হওয়া অস্ত্র ও মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র ফেরত দেওয়া হয়েছে। অজ্ঞাতপরিচয়ে কিছু লোক থানায় এসে অস্ত্র, মোটরসাইকেল, ফ্রিজসহ কিছু মোবাইল ফেরত দেয়।

আজ মঙ্গলবার (১৩আগষ্ট) সকাল ১০টার দিকে আনসার প্লাটন কমান্ডার (পিসি) মোঃ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ৭আগষ্ট থানার দায়িত্ব নেওয়ার পর থেকে বির্ভিন্ন সময়ে অস্ত্র ও মোটরসাইকেলসহ থানার বিভিন্ন জিনিসপত্র জমা দিয়ে যান অজ্ঞাত নামা ব্যাক্তিগণ। আনসার প্লাটন কমান্ডার (পিসি) মোঃ ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, ফেরত দেওয়া অস্ত্রগুলি হল এস, এমজি ১টি, ম্যাগজিন ২টি, তাজাগুলি ৫১টি, চায়না রাইফেল ১টি, শর্টগান ৪টি, রিভলবার ১টি, শিষার রাউট ১৮৯টি, রাবার ৫৪টি উদ্ধার করা হয়েছে। এছাড়া থানার বিভিন্ন কর্মকর্তাদের প্রায় ১০টি মোটরসাইকেল এবং একটি ফ্রিজসহ ২৬টি মোবাইল উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, আমি গত ৭আগষ্ট সকালে ১৫জন আনসার সদস্য নিয়ে ধামরাই থানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হয়।

এর পর থেকে আমরা থানা মসজিদের মাইক দিয়ে ঘোষনা দেওয়া হয়। যদি কোন ব্যাক্তি থানার পুলিশের কোন অস্ত্র নিয়ে থাকেন তাহলে সেগুলি থানায় এসে জমা দিয়ে যাবেন। আপনাদের নাম পরিচয় গোপন রাখা হবে। এর পর থেকে বিভিন্ন সময়ে অজ্ঞাত ব্যাক্তি মোবাইল ফোনে অস্ত্র ও মোটরসাইকেলের এর কথা বললে আমরা ছাত্র-জনতাকে সাথে নিয়ে সেগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসি। এছাড়া অজ্ঞাতনামা ব্যাক্তিরা থানার গেটে এসে অস্ত্র মোটসাইকেল ও মোবাইল জমা দিয়ে গেছে। অস্ত্র ও মোটসাইকেল এবং মোবাইল জমা দেওয়ার বিষয়ে তিনি জানান, গতকাল বিকালে ধামরাই পৌরশহরের কায়েদপাড়া এলাকা থেকে এক ব্যাক্তি মোবাইলে ফোন দিয়ে বলে আমাদের এখানে উপজেলা আনসারদের দুটি অস্ত্র আছে। আপনারা এসে নিয়ে যান।

কারণ এখানকার লোক আপনাদের কাছে যেতে সাহস পায় না। পরে আমরা দ্রæত সেখাপনে গিয়ে বস্তার ভিতর থেকে অস্ত্র দুটি উদ্ধার করে নিয়ে আসি। উদ্ধার করা সকল অস্ত্র, মোটরসাইকেল, মোবাইল ফোন, ধামরাই থানার দায়িত্বরত সেনাবাহিনীর ২৭বেঙ্গল সারজেন্ট মোঃ আমিনুল ইসলাম এর কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম শেখ বলেন, ধামরাই থানায় কতগুলি অস্ত্র ও গুলি ছিল সেগুলি হিসাব করে বলতে হবে।

তবে এই মুহূর্তে সঠিক তথ্য দেওয়া যাবে না। আমরা হিসাব করে পরে আপনাদের জানিয়ে দিব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট