1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
জনগণকে সহজে ভূমিসেবা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে-প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান এয়ার ইন্ডিয়া বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও সংখ্যা হ্রাসের ঘোষণা সিলেবাস কাভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগিয়ে যেতে পারি-শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মে মাসের প্রথম ৯ দিনে দেশে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন মধ্যপ্রাচ্যে রাজধানীসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

৩১দফা মানুষের ঘরে ঘরে পৌছিয়ে দেওয়ার আহবান- ইয়াছিন ফেরদৌস মুরাদ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৭২৩ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১দফা বাস্তবায়নের রুপ রেখাকে জনগনের ঘরে ঘরে পৌছিয়ে দেওয়ার আহবান করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ।

আজ বুধবার (০২জুলাই) বিকেলে গাংগুটিয়া ইউনিয়ন পরিষদের সামনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, এই রুপরেখা শুধু রাজনৈতিক কর্মসুচি নয়, এটি গণতন্ত্র, সুশাসন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার এটি সুস্পষ্ট ও কার্যকর পরিকল্পনা। তিনি আরও বলেন, এই ৩১দফা বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতিক। তাই বিএনপির প্রত্যকটি নেতাকর্মীদের দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা প্রতিটি জনগণের ঘরে ঘরে পৌছিয়ে দেওয়া।

জনগণকে বুঝাতে হবে ৩১দফা দেশের সংকট থেকে মুক্তির পথ দেখাবে। মুরাদ আর বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় দেশের মানুষের কথা বলা হয়েছে। যেখানে রয়েছে চিকিৎসার কথা, শিক্ষার কথা, গণতন্ত্রের কথা, মানুষের ভোটের অধিকারের কথা, মানুষের মৌলিক অধিকারের কথা, সাংবাদিকদের কথাসহ বাংলাদেশ গড়ার লক্ষের কথা।

তিনি আর  বলেন, ৫অগষ্ট সৈস্বাচার সরকারের পতন হলেও এখনো তাদের পেতাত্তারা রয়ে গেছে। তারা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা করে যাচ্ছে। তাই আমাদের সব সময় সজাগ থাকতে হবে ফ্যাসিষ্টরা যেন মাথাচারা দিতে না পারে। একটি মহল নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত। তবে তাদের সেই অপচেষ্টা সফল হবে না। ইনশাআল্লাহ, সঠিক সময়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা শুধু সংস্কার সংস্কার বলে মাথা নষ্ট করছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতা মুরাদ বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা রূপরেখা দেশের জনগণের জন্য আশার আলো হয়ে উঠেছে। এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।

বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তবে এই রূপরেখার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে।” গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ তৈমুর হোসেন তুলা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ।

বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংঘটনিক সম্পাদক জনাব আলতাফ হোসেন আলতু, ঢাকা জেলার বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ এম এ জলিল, ধামরাই উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ লোকমান হোসেন,ঢাকা জেলার যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ এবাদুল হক জাহিদসহ সেচ্ছাসেবক দল, ছাত্রদল,ও কৃষকদলের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট