1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্যখাতের মান অনেক উন্নত, অনেক ভালো-স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার অমিতাভ বচ্চনের বাসভবন জলসা ও বেশ কিছু স্কুলে বোমা হামলার হুমকি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার স্বাভাবিক হয়েছে ঢাকা-উত্তরবঙ্গ রুটের ট্রেন চলাচল কাজের জন্য আলাদা ভিসা প্রয়োজন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গাড়িবহরের পেছনের পাঁচটি যানবাহন একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। আদালতের হস্তক্ষেপে অবশেষে বৃদ্ধা মায়ের ভরণপোষণের অঙ্গীকার

বিএনপিকে জনবিছিন্ন করতে চেয়ে ছিলেন স্বৈরাচার শেখ হাসিনা–অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৯৬৯ বার পড়া হয়েছে

বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনা বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের জেলে পাঠিয়ে বিএনপিকে জনবিছিন্ন করতে চেয়ে ছিলেন স্বৈরশাসক, বিএনপিকে নিঃশেষ করতে ঘুম খুন জুলুম, আত্যাচার, নির্যাতন চালিয়ে ছিলেন।

আজ বৃহস্পতিবার (১৭জুলাই) বিকাল বেলা ধামরাই উপজেলার সদর ইউনিয়নে শরীফবাগ শরিফুননেচ্ছা মহিলা মাদ্রাসার মাঠে বিএনপির সহযোগী সংগঠনের আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচী এবং দেশ ও গনতন্ত্র বিরোধী অপশক্তি দ্বারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে অশালীন প্রচারনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনার মিথ্যা মামলায় দিয়ে বিএনপির নেতা কর্মীদের দিনের পর দিন মাসের পর মাস জুলুম নির্যাতন অত্যাচার করেছে। তাদের সেই মামলায় আমি ও আমাদের নেতাকর্মীরা জেল খেটেছি। আপনারা দেখেছেন স্বৈরাচার শেখ হাসিনার হুকুমে আমাদের দেশের স্কুল,কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের উপর নির্বাচারে গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়ে ছিলেন।

আপনারা দেখেছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিজের বুক পেতে দিয়ে ছিলেন। ঘাতকরা সেই বুকে নির্বিচারে গুলি করে আবু সাঈদকে হত্যা করেছে। কি দোষ ছিল মুগ্ধের সে বলেছে পানি লাগবে পানি তাকেও গুলি করে হত্যা করেছে। আমরা এখনো তাদের কথা ভুলেনি। তিনি আরো বলেন, বিগত ১৬ বছরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের মাঠ প্রস্তুত ছিল, তাতে যে পটভূমি রচিত হয়েছিল সেই পটভূমির উপর জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে। আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন তখন বিএনপি আহত ও নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে।

আমি আপনাদের বলছি, দলের অভ্যন্তরে অথবা অন্য যে কোনো মানুষের সঙ্গে কেউ যে কোনো ধরনের সহিংস আচরণ না করে। যদি কেউ সন্ত্রাসীমূলক আচরণ করে। তাকেও শাস্তির আওতায় আনা হবে। আমাদের দলের নামে যারা দুর্বৃত্তপনা করেছে, অনৈতিক কর্মকাণ্ড করেছে, মানুষকে বিরক্ত করেছে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করেছে, তাদের আমরা রেহাই দিইনি, দিচ্ছিও না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত সারা দেশে দলের নামে কোথায় কী ঘটছে, কারা কী করছে-সবকিছুর খবর রাখেন।খারাপ কোন কিছু করলে সঙ্গে সঙ্গে সেটার ব্যবস্থা নিয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কমিটির সদস্য গোলাম মাওলা শাহীন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামছুল ইসলামসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট