1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ :
পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছে ফ্রান্সের বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার কাজ করছে -এমপি ডাঃ আব্দুস সালাম মিশরের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার  যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র-সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক  ৩২ হাজার নিয়োগ প্রক্রিয়া প্রয়োজনীয় আইটেমে কর কমানো হয়েছে

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা

ঢাকা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

চার দশক পেরিয়ে গেছে। ফুটবল, প্রজন্ম এবং বিশ্বকাপের মঞ্চ-সবকিছুই বদলেছে। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর লড়াইয়ের চিত্র যেন আজও একই রয়ে গেছে।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আলবিসেলেস্তাদের জয় মানেই ইতিহাস পাতায় নতুন কোনো মহাকাব্যের সূচনা, যার একেক অধ্যায়ে কখনো নায়ক হয়েছেন দিয়েগো ম্যারাডোনা, কখনো লিওনেল মেসি এবারও তার ব্যতিক্রম হলো না। ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সেই ম্যাচে ম্যারাডোনার জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

চার দশক পর ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালেও একই ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। সবচেয়ে বড় মিল, দুই ম্যাচেই আর্জেন্টিনার নেতৃত্বে ছিলেন দেশটির ফুটবল ইতিহাসের দুই সর্বকালের সেরা তারকা

১৯৮৬ সালের সেই ম্যাচটি আজও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ম্যাচ হিসেবে বিবেচিত হয়। ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল এবং এরপর নিজের অর্ধ থেকে বল নিয়ে একাধিক ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে করা অসাধারণ গোলটি ফুটবলপ্রেমীদের স্মৃতিতে এখনো অমলিন।

শেষ পর্যন্ত সেই ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। এরপর কেটে গেছে ৪০ বছর। ফুটবল বদলেছে, বদলেছে প্রজন্ম, বদলেছে বিশ্বকাপের মঞ্চও। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার গল্প যেন বদলায়নি। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আবারও সেই একই প্রতিপক্ষ, আবারও একই ২-১ ব্যবধান। এবার আর্জেন্টিনার নেতৃত্বে ছিলেন ফুটবলের আরেক মহাতারকা লিওনেল মেসি। তবে অবিশ্বাস্য মিল হলো ৪০ বছরের ব্যবধানে দুই ম্যাচেই প্রতিপক্ষ ইংল্যান্ড, দুই ম্যাচেই জয় আর্জেন্টিনার, আর দুই ম্যাচেই জয়ের ব্যবধান ২-১।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট