1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছে ফ্রান্সের বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার কাজ করছে -এমপি ডাঃ আব্দুস সালাম মিশরের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার  যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র-সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক  ৩২ হাজার নিয়োগ প্রক্রিয়া প্রয়োজনীয় আইটেমে কর কমানো হয়েছে

পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

রেজাউল ইসলাম মাসুদ, জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামের বাসিন্দা আনোয়ার প্রভু (৫৫) এবং তাঁর ছেলে নিমাই (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের একটি পাটখেতে কাজ করতে যান আনোয়ার প্রভু ও তাঁর ছেলে নিমাই। দুপুর আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন বাবা-ছেলে। পরে স্থানীয়রা তাঁদের কাছে গিয়ে দেখেন, দুজনই ঘটনাস্থলেই মারা গেছেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন।

একই সঙ্গে পরিবারের দুই সদস্যের মৃত্যুর সংবাদে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাট কাটার সময় বজ্রপাতের শিকার হয়ে আনোয়ার প্রভু ও তাঁর ছেলে নিমাই ঘটনাস্থলেই প্রাণ হারান। একই পরিবারের বাবা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

এদিকে স্থানীয়রা বর্ষাকালে বজ্রপাতের সময় খোলা মাঠে কৃষিকাজ থেকে বিরত থাকার এবং আবহাওয়া সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট