1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ গুগলের এআই মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি চক্রবর্তী নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা

ভূল্লী নদীতে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

রেজাউল ইসলাম মাসুদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের ভূল্লী নদীতে গোসল করতে নেমে মো. হাবিব (১০) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মো. হাবিব ভূল্লী উপজেলার বড় বালিয়া আদর্শ সরকারপাড়া গ্রামের মনাহারের ছেলে। সে শিমুলতলী ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, ৬ আগষ্ট বৃহস্পতিবার স্কুল ছুটি শেষে বাড়িতে এসে হাবিব বন্ধুদের সঙ্গে ভূল্লী নদীর জোদ্দাপাড়া এলাকায় গোসল করতে যায়। একপর্যায়ে গোসলের সময় নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়।

বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্কুলছাত্র হাবিব গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।” হাবিবের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহপাঠী, শিক্ষক এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

অনেকেই নদীতে গোসলের সময় শিশু-কিশোরদের প্রতি আরও সতর্ক নজরদারি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট