1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-নির্বাচন কমিশনার (ইসি) প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ গুগলের এআই মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি চক্রবর্তী নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা

গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা

ঢাকা
  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা দিয়েছে সনি ৮। চ্যানেলটির তথ্য অনুযায়ী, আজ শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় নতুন পর্বটি সম্প্রচার করা হবে। জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ বন্ধ হয়ে গেছে-এমন গুঞ্জন গত এক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। নতুন পর্ব প্রচার না হওয়ায় দর্শকদের মধ্যেও তৈরি হয়েছিল নানা জল্পনা। তবে এবার সেই গুঞ্জনের অবসান ঘটিয়েছে সনি ৮

২০১৫ সালে সনি ৮-এ শুরু হয়েছিল অ্যানিমেশন সিরিজটির প্রচার। মজার কথা, বুদ্ধিদীপ্ত কাণ্ডকারখানা ও হাস্যরসের মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়ে আসছে গোপাল ভাঁড়। তবে শুধু হাসির মধ্যেই সীমাবদ্ধ নয় সিরিজটি; বিভিন্ন গল্পের মাধ্যমে উঠে আসে বুদ্ধিমত্তা, ন্যায়বোধ ও সামাজিক নানা বার্তাও।

সিরিজের প্রতিটি পর্বে দেখা যায়, গোপাল কীভাবে নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে রাজ্যের জটিল সমস্যার সমাধান করে। কখনো ক্ষমতালোভী মন্ত্রীর ষড়যন্ত্র নস্যাৎ করে, আবার কখনো রাজা কৃষ্ণচন্দ্রকে নানা পরিস্থিতিতে বুদ্ধির জোরে পথ দেখায়। এসব কারণেই ভারতের পাশাপাশি বাংলাদেশেও দীর্ঘদিন ধরে জনপ্রিয় এই অ্যানিমেশন সিরিজ।

ইউটিউবেও ‘গোপাল ভাঁড়’-এর দর্শকসংখ্যা উল্লেখযোগ্য। তবে গত জুলাইয়ে ১ হাজার ২৬৮তম পর্ব প্রচারের পর হঠাৎ করেই নতুন পর্বের প্রচার বন্ধ হয়ে যায়। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও নতুন পর্ব না আসায় দর্শকদের মধ্যে তৈরি হয় নানা প্রশ্ন।

‘গোপাল ভাঁড়’ শেষ হয়ে যাওয়ার গুঞ্জনের পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দৃশ্যও ভূমিকা রাখে। ভাইরাল ওই দৃশ্যে মৃত্যুশয্যায় শুয়ে থাকা গোপালের পাশে স্ত্রী, নাতি-নাতনি, রাজা কৃষ্ণচন্দ্র ও রাজ্যসভার সদস্যদের কান্না করতে দেখা যায়। এ দৃশ্য থেকেই সিরিজটির সমাপ্তি নিয়ে আলোচনা শুরু হয়। পরে অবশ্য জানা যায়, দৃশ্যটি পুরোনো একটি পর্বের

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট