1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও

ঢাকা
  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় তারকার শেষ আন্তর্জাতিক ম্যাচ নিয়ে নিজেদের অনুভূতি জানিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, পরীমনি এবং ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ।

তাদের পোস্টে উঠে এসেছে মেসিকে ঘিরে দীর্ঘদিনের ভালোবাসা, স্মৃতি ও বিদায়ের আবেগ। চিত্রনায়িকা পূর্ণিমা মেসিকে নিয়ে লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা মেসির বিদায়কে একটি যুগের সমাপ্তি হিসেবে দেখেছেন চিত্রনায়িকা পরীমনি।

দীর্ঘ এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়।’ মেসির সঙ্গে নিজের স্মৃতির কথাও তুলে ধরেন পরীমনি। তিনি বলেন, আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবারের মতো দেখার মুহূর্তে বহু রাত জেগে তার খেলা দেখা, গোলের পর উচ্ছ্বাস এবং হারের পর কষ্টের স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে।

২০২২ বিশ্বকাপ জয়ের মুহূর্তটির কথাও স্মরণ করেন পরীমনি। তার ভাষায়, ওই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দ কোনোদিন ভুলে যাওয়ার নয়। জয়-পরাজয়ের চেয়েও বিদায়ী ম্যাচে মেসিকে নীল-সাদা জার্সিতে শেষবারের মতো দেখাটাই তার কাছে গুরুত্বপূর্ণ।

পরীমনি আরও লেখেন, ‘বিদায় নয়, লিও তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট