1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও এক গ্লাস পানিতে ভেজানো চিয়া সিড আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি স্যোশাল মিডিয়ায় নিয়মিতই সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-নির্বাচন কমিশনার (ইসি) প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ গুগলের এআই মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি

রেকর্ডই আমার পেছনে ছোটে-ক্রিস্টিয়ানো রোনালদো

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১১৮০ বার পড়া হয়েছে

সৌদি প্রো লিগে মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে হলে লিগের শেষ ম্যাচেই ক্রিস্টিয়ানো রোনালদোকে করতে হতো দুই গোল। নামটা যখন রোনালদো, অসম্ভব কিছুই নয়। লিগের শেষ দিনে আল ইত্তিহাদের বিপক্ষে আল নাসরের ৪–২ ব্যবধানে জেতা ম্যাচে ঠিকই জোড়া গোল করলেন পর্তুগিজ মহাতারকা।

এই দুই গোলের পর সৌদি লিগে রোনালদোর গোলসংখ্যা এখন ৩৫। ২০১৮–১৯ মৌসুমে আবদেররাজাক হামাদাল্লাহর করা ৩৪ গোলের রেকর্ড ভেঙে দিলেন ‘সিআর সেভেন’। মরক্কোর স্ট্রাইকার হামাদাল্লাহও রেকর্ডটি গড়েছিলেন আল নাসরের হয়ে। হামাদাল্লাহ অবশ্য রেকর্ডটি গড়ার পথে খেলেছিলেন ২৬ ম্যাচ, আর রোনালদো রেকর্ডটি ভেঙেছেন ৩১ ম্যাচ খেলে
রিয়াদে গতকাল রাতে প্রথমার্ধের যোগ করা সময়ে হামাদাল্লাহর রেকর্ডটি স্পর্শ করেন রোনালদো। ৬৯ মিনিটে রোনালদো রেকর্ড ভাঙেন জোরালো এক হেডে লক্ষ্যভেদ করে।

২০২৩ সালের জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে আল নাসরে যোগ দেওয়া রোনালদো সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ৬৯ ম্যাচে করেছেন ৬৪ গোল। আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে রোনালদো গোল করেছেন ৪৪টি
রেকর্ড ভাঙার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন রোনালদো। রোনালদো লিখেছেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’

রোনালদোর গোলের রেকর্ডও অবশ্য শেষ পর্যন্ত আল নাসরের লিগ শিরোপা পুনরুদ্ধারের জন্য যথেষ্ট হয়নি। শীর্ষে থেকে শিরোপা জেতা আল হিলালের চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে থেকে লিগ শেষ করেছে তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট