1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
আদালতের হস্তক্ষেপে অবশেষে বৃদ্ধা মায়ের ভরণপোষণের অঙ্গীকার বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছেলে আব্রাম খান জয়। অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও এক গ্লাস পানিতে ভেজানো চিয়া সিড আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি স্যোশাল মিডিয়ায় নিয়মিতই সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-নির্বাচন কমিশনার (ইসি) প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ

এসএসসি পরীক্ষার্থীদের মাঝে যুবদলের পক্ষ থেকে সুপেয় পানি ও বিস্কুট বিতরণ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৮৯০ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে তীব্র তাপদাহে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে সুপেয় পানি ও বিস্কুট বিতরণ করেছেন পৌর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৩মে) দুপুরে ধামরাই পৌর শহরের আব্দুস সোবাহান মডেল স্কুলের পরীক্ষা কেন্দ্রে সুপেয় পানি ও বিস্কুট বিতরণ করা হয়। যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের এমন উদ্যোগকে প্রশংসা ও সাধুবাদ জানিয়ে আব্দুস সোবাহান মডেল স্কুলের এক শিক্ষক বলেন, প্রচন্ড তাপদাহের মাঝে শিক্ষার্থীরা হাপিয়ে গিয়েছে। এমন সময় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সুপেয় পানি প্রাণ করিয়ে তাদের তৃষ্ণা মেটালেন।

এটি একটি প্রশংসনীয় ও মানবিক কাজ। সুপেয় পানি বিতরণ বিষয়ে সাবেক পৌর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি সাংবাদিকদের জানান, আজ ১৩মে এসএসসি পরীক্ষার শেষদিন। আজও তীব্র গরম ও তাপদাহে এসএসসি পরীক্ষার্থীদের তৃষ্ণা মেটাতে আমাদের এই আয়োজন।

আমরা ঢাকা জেলা যুবদলের সভাপতি মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ এর নির্দেশে চলমান এসএসসি পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত কোমলমতি এসএসসি পরীক্ষার্থীদের পাশে থেকে তাদের সেবা দিয়েছি। এছাড়া পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার জন্য নিরাপদ জায়গার ব্যবস্থা করে দিয়েছি। এই সময় উপস্থিত ছিলেন, ধামরাই পৌের যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, পৌর যুবদলের নেতা মোঃ শহিদুল ইসলাম, ধামরাই পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ রুবেল হাসান, পৌর ছাত্রদল নেতা মোঃ রবিন হোসেন, পৌর ছাত্রদল নেতা হাসান শেখ, পৌর ছাত্রদল নেতা মোহাম্মদ আলীসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট