1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ :
নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা কমছে মার্কিন অস্ত্রের মজুত ঠাকুরগাঁওয়ে আদিবাসী দিবস পালন খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট যুদ্ধের কারণে আমেরিকানদের প্রাণহানি ঘটেছে

নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৫০৩ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাই দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করেন নেতা কর্মীরা।

উপজেলার রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর বাজারে আনারস মার্কার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেন মোটরসাইকেল সমর্থীত নেতাকর্মীরা। আনারস মার্কার প্রার্থী আব্দুল লতিফ তার লোকজন নিয়ে নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করে চরসুঙ্গর সরকারী স্কুলে মাঠে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করার মোটরসাইকেল প্রার্থীর নেতাকর্মীদের উল্লেখ্য করে বক্তব্য দিলে বিভোদ্ধ জনতা ক্ষিপ্ত হয়ে আনারস মার্কার প্রার্থী আব্দুল লতিফকে দেশী লাঠি সোঠা নিয়ে তার গাড়ী বহরকে ধাওয়া করেন।

আজ মঙ্গলবার (১৪মে) বিকাল সাড়ে ৫টার দিকে ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এমন ঘটনাটি ঘটে। স্থানীয় জনগণ সুত্রে জানা যায়, চরসুঙ্গর বাজারের পশ্চিম পাশে একটি টিনের ঘর ভাড়া নিয়ে আনারস মার্কার প্রার্থীর নেতাকর্মীরা নির্বাচনী ক্যাম্প করেন। সেই ক্যাম্প মোটরসাইকেল মার্কার নেতাকর্মীরা ও স্থানীয় কিছু লোকজন ভাঙচুর করে ঘরটি তালা দিয়ে দেয়। পরে খবর পেয়ে আনারস মার্কার প্রার্থী আব্দুল লতিফ সেখানে যান। ভাঙচুর করা ক্যাম্প পরিদর্শন করে স্কুলের মাঠে বক্তব্য দেওয়ার সময় একদল লোক লাঠি সোঠা নিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফকে ধাওয়া দিলে তিনি সেখান থেকে চলে যান। তবে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি।

এই বিষয়ে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ বলেন, আজ দুপুরে চরসুঙ্গর বাজারে আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেন চরসুঙ্গর এলাকার মেছের আলী ও তার ভাই মোঃ আক্কাছ আলীসহ তাদের লোকজন আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর কঠিন বিচার দাবি করছি। আমি আমার নেতাকর্মীদের নিয়ে ভাঙচুর করা নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করে যাওয়ার পথে মোটরসাইকেল প্রার্থীর নেতাকর্মীরা আমার গাড়ীবহরে দাওয়া করে। আমি আমার নেতাকর্মীদের কোন রকম সংঘর্ষে জড়াতে মানা করে সেখান থেকে চলে যায়। এই বিষয়ে মোটরসাইকেল প্রার্থীর কর্মী মোঃ মেছের আলী বলেন, আজ চরসুঙ্গর বাজারে আনারস মার্কার নির্বাচনী ক্যাম্প ভাঙগার বিষয়ে আমি কিছুই জানি না। আনারস মার্কার প্রার্থী আব্দুল লতিফ না জেনে আমাকে ও আমার ভাইকে নির্বাচনী ক্যাম্প ভাঙার অপবাদ দেয়। সেই জন্য আমার লোকজন লতিফ ভাইকে এমন বক্তব্য দেওয়ার দিতে মানা করে। কিন্তু সে তা না মেনে বক্তব্য দেয়। এই জন্য এলাকার লোকজন তাদেও উপর চড়া হয়ে সেখান থেকে যেতে বলে।

এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও আনারস প্রতিকের প্রার্থী আব্দুল লতিফকে ধাওয়া। এই ধরণের একটি ফোন পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। সঠিক তদন্ত করে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মোহাম্মদ আব্দুল আল মামুন বলেন, নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও ধাওয়া পাল্টা বিষয়ে আনারস মার্কার প্রার্থী মোঃ আব্দুল লতিফ আমাকে ফোন করে জানিয়েছে। আমি প্রার্থী লতিফকে লিখিত ভাবে রিটানিং কর্মকর্তার বরাবর একটি অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে সঠিক তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট