1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছেলে আব্রাম খান জয়। অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও এক গ্লাস পানিতে ভেজানো চিয়া সিড আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি স্যোশাল মিডিয়ায় নিয়মিতই সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-নির্বাচন কমিশনার (ইসি) প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ গুগলের এআই মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং

ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় কমিশনার এর সাথে মতবিনিময় সভা

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৫৮৮ বার পড়া হয়েছে

রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেনের সাথে ঠাকুরগাঁও জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ঠাকুরগাঁও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, নির্বাচিত জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১৫ মে বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, ৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোর্শেদ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো: মিনহাজ আরেফিন, ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার মো: মঞ্জুরুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।

মতবিনিময় সভায় শুরুতেই ঠাকুরগাঁও জেলার উন্নয়ন-সম্ভাবনা ও পরিচিতি বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারেক হাসান তাহসিন। মতবিনিময় সভায় ঠাকুরগাঁও জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ঠাকুরগাঁও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, নির্বাচিত জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন। সভায় ঠাকুরগাঁও জেলার সার্বিক উন্নয়নে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন বক্তাগণ।

এর আগে রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেনের ঠাকুরগাঁওয়ে আগমন উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট