1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা কমছে মার্কিন অস্ত্রের মজুত ঠাকুরগাঁওয়ে আদিবাসী দিবস পালন খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট যুদ্ধের কারণে আমেরিকানদের প্রাণহানি ঘটেছে

নিষেধাজ্ঞায় অভিনেতা ডিপজল-হাইকোর্ট

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ৭৭১ বার পড়া হয়েছে

দেশে চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণের করা রিটে বর্তমান সাধারণ সম্পাদক ও খলচরিত্রের অভিনেতা ডিপজল তাঁর পদে বসতে পারবেন না, এমনটাই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের অভিযোগ তদন্তেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে হাইকোর্টের এই আদেশের পর ডিপজল সংবাদমাধ্যমকে বলেন, ‘এটার পেছনে অবশ্যই বড় শক্তি আছে। যেহেতু দেশের বাইরে থেকে সে (নিপুণ) এসব করছে, সেহেতু বুঝতে হবে, তার পেছনের হাত লম্বা।

অনিয়মের অভিযোগ তুলে সমিতির নির্বাচনের (২০২৪-২৬) ফলাফল বাতিল এবং নতুন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে ১৪ মে রিটটি হয়। রিটটি করেন সমিতির সাধারণ সম্পাদক পদে পরাজিত চিত্রনায়িকা নিপুণ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। সঙ্গে ছিলেন আইনজীবী পলাশ চন্দ্র রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। পরে আইনজীবী পলাশ চন্দ্র রায় বলেন, হাইকোর্ট রুল দিয়ে ওই নির্বাচনে অনিয়মের অভিযোগসংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) কর্তৃপক্ষকে অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

হাইকোর্টের আদেশের পর ডিপজল সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। হাইকোর্ট যেহেতু রায় দিয়েছেন, এখানে কিছু বলার নাই। তবে বিষয়টি নিয়ে আমাদের কমিটির সঙ্গে আলোচনা করে দুই–এক দিনের মধ্যে আমরা চেম্বার জজ আদালতে যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট