1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও এক গ্লাস পানিতে ভেজানো চিয়া সিড আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি স্যোশাল মিডিয়ায় নিয়মিতই সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-নির্বাচন কমিশনার (ইসি) প্রতিটি বাসে ফায়ার এক্সটিংগুইশার রাখার আহ্বান জানিয়েছে পুলিশ গুগলের এআই মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে অন্য তিনটি প্রতিষ্ঠানে হ্যাকিং স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে

ট্রাফিক পুলিশের সচেতনতামূলক কার্যক্রম ও হেলমেট বিতরণ

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৬৩৩ বার পড়া হয়েছে

ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি, এই প্রতিপাদ্যকে মাথায় রেখে এবং নো হেলমেট, নো ফুয়েল এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

১৪মে মঙ্গলবার দুপুরে ঠাকুরগাও শহরের পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার উত্তম প্রাসাদ পাঠক। এ সময় তার সাথে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।

সচেতনতামূলক এ প্রচারাভিযানে যানজট নিরসনে যত্রতত্র গাড়ি পার্কিং না করা, গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটর সাইকেল না চালানো, উল্টোপথে যানবাহন না চালানোসহ সড়ক পরিবহন আইন সম্পর্কে ধারণা প্রদান করা হয় ।

পরে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের হেলমেট উপহার দেওয়ার মাধ্যমে জনগণকে সচেতন হওয়ার আহবান জানানো হয় এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান করা ও প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখায় পুলিশ সুপার মহোদয় আরোহীদের ফুলেল শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট