1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্যখাতের মান অনেক উন্নত, অনেক ভালো-স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার অমিতাভ বচ্চনের বাসভবন জলসা ও বেশ কিছু স্কুলে বোমা হামলার হুমকি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার স্বাভাবিক হয়েছে ঢাকা-উত্তরবঙ্গ রুটের ট্রেন চলাচল কাজের জন্য আলাদা ভিসা প্রয়োজন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গাড়িবহরের পেছনের পাঁচটি যানবাহন একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। আদালতের হস্তক্ষেপে অবশেষে বৃদ্ধা মায়ের ভরণপোষণের অঙ্গীকার বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছেলে আব্রাম খান জয়।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর আসা নিয়ে আমার কিছু বলার নেই–সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বুলবুল নিউজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৬৬৫ বার পড়া হয়েছে

দেশের সরকার স্যাংশন-ভিসা নীতি কেয়ার করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর আসা নিয়ে আমার কিছু বলার নেই। একটা দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, এটা নিয়ে এত মাতামাতি করার কিছু নাই।

আজ ১৪ মে  মঙ্গলবার সচিবালয়ে অবস্থিত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি পাত্তা দিচ্ছে কি না আমি জানি না। তারা ওপরে ওপরে অনেক কিছুই পাত্তা দেয় না। আবার তলেতলে পাত্তা দেয়
ভারতীয় পণ্য বর্জন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপির লোকেরা ভারতীয় পণ্য বর্জন করবেন, এটা কি সম্ভব? ভারতীয় মসলা ছাড়া কি আমাদের চলে? শাড়ি কাপড় তো আসবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য আসবে। আমদানি–রপ্তানি চলবে। বিএনপির কাছে এখন কোনো ইস্যু নেই। তাই একটা ইস্যু তৈরি করছে।’

তিনি বলেন, বিএনপি নির্বাচন বর্জন করেছে। তাদের এখন আন্দোলনের কথাটাই বলতে হবে। এখন আবার তাদের সমমনারা বলছে গরম কমে গেলে আন্দোলন। কত দিন পর বলবে কোরবানির ঈদের পর আন্দোলন। ইদানীং তারা ঢাকায় দুটি সমাবেশ করেছে, দুটিই ফ্লপ হয়েছে। তাদের কর্মীরা হতাশ। তাই তাদের কর্মীরা এখন আন্দোলনে যুক্ত হচ্ছে না।

এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘আগামীকাল আমাদের সড়ক উপদেষ্টা কমিটির মিটিং আছে। যেখানে সিটি করপোরেশনের মেয়র উপস্থিত থাকবে। মিটিং থেকে একটা সিদ্ধান্ত হবে। বাসের শৃঙ্খলার বিষয়ে মিটিংয়ে আলোচনা হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘ইলেকট্রিক বাস ডাবল ডেকার দেওয়ার কথা ছিল। এখন তারা সিঙ্গেল ডেকার দিতে চাইছে। এটার আমদানি সহজ করার বিষয়ে অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। মহামারির কারণে দীর্ঘদিন আমরা উপদেষ্টা কমিটির কোনো মিটিং করতে পারিনি। এখন দেরিতে হলেও আমরা আগামীকাল মিটিং করতে পারছি। সেখানে সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। এক্সপ্রেসওয়ের গুরুত্ব বেড়ে গেছে। ফার্মগেট থেকে বিমানবন্দর যেতে আগে দুই–আড়াই ঘণ্টা সময় লাগত। এখন ৮ থেকে ১০ মিনিটে যাওয়া যায়।’

মেট্রোরেলে ভ্যাট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের কোনো দেশে মেট্রোতে ১৫ শতাংশ ভ্যাট নেই। আমি সরকারের একজন মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীকে বলেছি, তিনি বিষয়টি দেখবেন বলেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট