1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে-প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচারের ঘোষণা বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা কমছে মার্কিন অস্ত্রের মজুত ঠাকুরগাঁওয়ে আদিবাসী দিবস পালন খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট যুদ্ধের কারণে আমেরিকানদের প্রাণহানি ঘটেছে ভূল্লী নদীতে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ

ঢাকা
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩৩৪ বার পড়া হয়েছে

মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে, যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকদের একাংশ হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেন। এরপর থেকে কোনো রুটেই আর বাস চলাচল করতে দেখা যায়নি।

পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রবিবার ফেডারেশন ২১ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করে। এতে রফিকুল ইসলাম পাখি সভাপতি এবং মোমিনুল ইসলাম মোমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে শ্রমিকদের একটি অংশ সকাল থেকেই আন্দোলনে নামে এবং রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছাড়তে দেয়নি।

আন্দোলনকারীদের দাবি, ঘোষিত ‘পকেট কমিটি’ অবিলম্বে বাতিল করে তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করতে হবে এবং একটি সুনির্দিষ্ট নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে

এদিকে সকাল থেকেই রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল, ভদ্রা, শিরোইল ও রেলগেট এলাকার বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেছে। হাজার হাজার যাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাস না পেয়ে চরম দুর্ভোগে পড়েন। জরুরি কাজে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাওয়া যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট